মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


তালতলীতে ঘরে ডুকে খাবারে জামাল গোটা প্রয়োগ,অসুস্থ ৩
প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২২, ৭:৪৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

তালতলীতে ঘরে ডুকে খাবারে জামাল গোটা প্রয়োগ,অসুস্থ ৩

বরগুনা সংবাদদাতাঃ
বরগুনার তালতলীতে বসত ঘরে ডুকে খাবারে জামাল গোটা প্রয়োগে ১৩ বছরের এক কিশোরী সহ ৩ জন শারীরিকভাবে অসুস্থ হয়েছে বলে জানা গেছে। উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের মোয়াপাড়া এলাকার অটো গাড়ি চালক কবির হাং এর বাড়ীতে এ ঘটনা ঘটে।

সরেজমিন গিয়ে জানা গেছে, ১৫ অক্টোবর (শনিবার) সন্ধ্যার দিকে মোয়াপাড়া গ্রামের কবির হাওলাদারের বাড়ি ফাকা পেয়ে স্থানীয় জলিল হাওলাদারের ছেলে মুসা (১৯) বাসায় ডুকে খাবারে জামাল গোটা প্রয়োগ করে। খাবার খেয়ে কবির হাওলাদার (৪০) স্ত্রী শিল্পী (৩৭) ও মেয়ে আখী (১৩) অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে কবির হাওলাদারের স্ত্রী শিল্পী গুরুতর অসুস্থ হয়ে পড়লে শনিবার রাত ১ টার দিকে তাকে তালতলী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আয়নাল মুন্সীর ছেলে আবু সালেহ অসুস্থ শিল্পীকে হাসপাতালে নিয়ে যেতে চাইলে ওই সময় মুসার বাবা জলিল হাং (৪৫) আবু সালেহকে হাসপাতালে নিতে বাধা দেয়। বাধার পরেও হাসপাতালে নিয়ে যাওয়ায় তার পরিবারের উপর চড়াও হয় জলিজ হাং। পরবর্তীতে গভীর রাতে চিকিৎসককে ঘুম থেকে জাগিয়ে তোলার পর তিনি সুস্থতার জন্য প্রাথমিকভাবে যাবতীয় ওষুধ পত্র লিখে দিয়ে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বরিশাল পাঠানোর পরামর্শ দেয়। টাকার অভাবে কবির হাওলাদার তাৎক্ষণিকভাবে স্ত্রী ও মেয়েকে নিয়ে হাসপাতালে ভর্তি করতে ব্যর্থ হয়ে, রবিবার বিকেলে তাকে নিয়ে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, কবির হাওলাদারের ঘরে যুবতী মেয়ে থাকায় নানা সময়ে বাড়ীতে আসে মুসা। বেশ কিছুদিন ধরে মুসার সাথে জামাল গোটা ছিল। এছাড়াও সন্ধ্যার সময় ওই ঘর ফাঁকা ছিল। বাড়ির লোকজন বাসায় ফিরে দেখেন মুসা তাদের ঘরে।
এ বিষয়ে (অসুস্থ) শিল্পী বেগম বলেন, সন্ধ্যার দিকে আমি ছাগল নিয়ে বাড়ীতে এসে দেখি মুসা আমাদের ঘরে। আমাকে দেখে সে অস্বস্তিবোধ করে এবং জিজ্ঞেস করে আমি আজকে কি রান্না করেছি? নানা প্রশ্নে আমাকে জাড়াতে থাকে। রাতে খাবারের পরে আমরা অসুস্থ হয়ে পড়ি। কবির হাওলাদার বলেন, সারাদিন গাড়ি চালিয়ে রাত্রে বাড়ি ফিরে খাবার খাই এবং আমরা অসুস্থ হয়ে পরি। এ বিষয়ে অভিযুক্ত মুসা বলেন, আমার চাচাতো ভাই মাও.জালালের ছেলে মুজাহিদের থেকে আমি জামাল গোটা এনেছি। সন্ধ্যার দিকে যদিও আমি ওই বাড়ীতে ছিলাম তবে খাবারে জামালগোটার বিষয় আমি অবগত না।অভিযুক্ত মুসার বাবা জলিল হাং কে একাধিকবার কল করে কিংবা ক্ষুদে বার্তা পাঠিয়েও তার সন্ধ্যান মেলেনি।
তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন,,কেউ লেখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেয়া হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »