শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


তিন আমলে আল্লাহ বিপদ দূর করে দেন
প্রকাশ: ৭ মার্চ, ২০২৩, ১:৩০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

তিন আমলে আল্লাহ বিপদ দূর করে দেন

শায়খ ওবাইদুল্লাহ:

প্রাকৃতিক দুর্যোগসহ সব বিপদই মানুষের জন্য মহান আল্লাহর পরীক্ষা। এসবের মাধ্যমে আল্লাহ মানুষকে সতর্ক করেন এবং পরকালের শাস্তির কথা স্মরণ করিয়ে দেন।

মানুষ যত উপায়ই অবলম্বন করুক, আল্লাহ না চাইলে বিপদ থেকে বাঁচার কোনো উপায় নেই। তবে ইসলাম অবশ্যই সম্ভাব্য সব উপায়-উপকরণ অবলম্বনে উৎসাহ দেয়। পাশাপাশি আল্লাহর ওপর ভরসা করা এবং তাঁর কাছে দোয়া করাও মুমিনের কর্তব্য। বিপদের সময় করার জন্য তিনটি আমলের কথা এখানে তুলে ধরা হলো—

এক. দোয়া পড়া
বিপদের মুহূর্তে পড়ার একটি সুন্দর ও ছোট দোয়া হলো দোয়ায়ে ইউনুস। এই দোয়ার বরকতে আল্লাহর নবী ইউনুস আ:-কে তিনি মাছের পেট থেকে মুক্ত করেছিলেন। দোয়াটি হলো—লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। অর্থ: আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র; আমি তো সীমালঙ্ঘনকারী।’ (সূরা আম্বিয়া, আয়াত : ৮৭)

দুই. তওবা করা
গুনাহ, অনাচার ও অবাধ্যতার কারণেই আল্লাহ পৃথিবীতে বিপদ-আপদ পাঠিয়ে থাকেন। তাই আমাদের বেশি বেশি তওবা করা দরকার। কায়মনোবাক্যে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। আল্লাহ তায়ালা বলেন, ‘জলে-স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে, যা মানুষের হাতেরই কামাই। এর মাধ্যমে তিনি তাদের কোনো কোনো কর্মের শাস্তি আস্বাদন করান, যাতে তারা ফিরে আসে।’ (সূরা রুম, আয়াত : ৪১)

তিন. দান-সদকা করা
হজরত ওমর ইবনে আবদুল আজিজ রহ: তার শাসনামলে যখন ভূমিকম্প হয়, তখন গভর্নরদের দান-সদকা করার প্রতি জোর দিয়ে চিঠি লিখেন। এছাড়া দান-সদকা গুনাহ মুছে ফেলে এবং বিপদ দূর করে। মহানবী সা: বলেন, ‘দান-সদকায় বালা-মুসিবত দূর হয়।’ (তিরমিজি)




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »