মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


তুমিহীন ধূসর পৃথিবী :শামীমা সুলতানা
প্রকাশ: ৪ জানুয়ারি, ২০২৩, ১১:৫২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

তুমিহীন ধূসর পৃথিবী :শামীমা সুলতানা

তুমিহীন এক একটি ঘন্টা যেনো যুগ যুগান্তর
সূর্যাস্ত আর গোধুলির রুপ আজ আমি চিনিনা !
থৈ থৈ অন্ধকারে কেবলই নিজেকে খুঁজে বেড়াই
তুমিহীন ধূসর এই পৃথিবীটা কি অসহ্য যন্ত্রণার!

নিদ্রাহীন রাত্রির ক্যানভাসে কেবলই তোমার অভায়ব,
শিকারীর হাতে গুলিবিদ্ধ পাখির মতো ছটফট করে হৃদয়।
বোবা কান্নায় ভিজে যায় বালিশ বিছানা !
তবুও বৃষ্টি ঝরা আকাশের মতো হালকা হয়না বুক।

ক্রমাগত বুকে আঘাত করে অপারগতার চাবুক
তবুও অজানা অপরাধের দায় ফুরায় না!

তুমিহীন এক একটি ঘন্টা- –

মহা সমুদ্রে নাবিকবিহিন জাহাজের যাত্রীর চেয়েও ভয়ংকর নিঃসঙ্গ।
তুমিহীন বৈশাখী মেলার মাঠ শ্মশানের মতো নিরব!
নিঃসঙ্গ বেদনায় কেঁদে ভাসে কুমারী হৃদয়।
জমে আছে হাজারও কথামালা তবুও নিশ্চুপ আমি

পরিখার মাঝে ভয়ার্ত মুক্তিকামি দেশপ্রেমিকের মতো।
তুমিহীন পার্কের বেঞ্চ পড়ে আছে নিভৃতে একা
যুগল আখিতে চন্দ্রিমা রাত আর হলোনা দেখা!
তুমি আজ খুঁজে পেলে তোমার সুখের ঠিকানা
তুমিহীন প্রতিটি মুহূর্ত আমার বড্ড একলা একা।

রচনাকাল ১জানুয়ারি ২০২৩




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »