রবিবার ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


তুমি বর্ণনাতীত
প্রকাশ: ১৬ মে, ২০২০, ১০:৪৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

তুমি বর্ণনাতীত

তুমি বর্ণনাতীত

রিপন রহমান

তুমি কি গাঢ় মেঘ নাকি
স্নিগ্ধ এক পশলা বৃষ্টি?
তুমি কি উজ্জ্বল রোদ নাকি
অন্ধকার রাতের প্রতিচ্ছায়া?
মোহনীয়তা কি তা জানিনা!
জানি! তুমি তো চিরন্তন সত্ত্বা!
এক আশ্চর্য অনুভূতিতে,
ভর করেছো আমার আবেগে!
আমি যে কতো হোঁচট খেয়েছি
তা এই পৃথিবীও জানেনা!
তোমায় নিয়ে আমার
গান গাওয়ার সময় এসেছে
কিন্তু জানিনা কেমনভাবে হয়
গানের সুর তাল অথবা লয়!
তথাপি গানে গানে আমি
মেঘের ভেলা হয়ে তোমাকে
আরোহণ করি হৃদয়ে, এবং
বৃষ্টির ধারা সন্ধান করতে থাকি
এক নিরন্তর বৃষ্টি স্নানের অভিপ্রায়ে!
আমার হাতগুলি তোমায় পাবার জন্য
আকুল আকাঙ্ক্ষায় ব্যাকুল থাকে!
তোমাকে আলিঙ্গন করলেই
একটা বিরল অনুভব জাগে,
যেনো ফুলের পাপড়িগুলি কোনো
নিবিড় আল্হাদে কল্পনার মতো
ভেঙে পড়ছে আমার বাহুতে!
তুমি আছো বলেই আমার জীবন
একটি বিস্ময়কর অনুভূতিতে পূর্ণ!
যে অনুভবের সৌন্দর্য বর্ণনাতীত।।

 




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »