● ●


তোমাকে ভাবতে গেলে কিছু নেই, ফাঁকা
প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৬, ৮:৩৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

তোমাকে ভাবতে গেলে কিছু নেই, ফাঁকা

কলায় বিজ্ঞান নেই, বিজ্ঞানে কলাবলা আছে মূর্খের অভিধানে ভেতো বিদ্যার ব্যকরণসবই জানে সে তো এলিয়েন প্যান্ডোরার বাক্সে থাকা অমৃতভাণ্ড তাহার ভান্ডারবিহীন ভাদ্রপ্রবণ স্নায়ুবিকারিআর্দ্র লবণের খাঁজে জোঁকেরা যেমন,লোকেরা এমন হলে ছেড়ে দাও সালতামামির সুতাআলতা মামির পায়ে মামার উদাসীন চোখে চলন্ত পায়েদের প্রজাপতি ছাপবলেন তো, নায়ে ঘের বিঁধে গেলে বণিকেরা বোকাসোকা থাকে?খোকারা ধোকায় পড়ে, বুড়োদের কি খবর, বাছা?নাচার জন্যে চাই মুদ্রা ও মন্ত্রমুকুল, তোমাদেরও বশ করে আবোল আর তাবোলের ছলা?

‘আত্মনং বিদ্ধি’ বলে লোকেভাত তো সমৃদ্ধি বলে শোকেতোকে বলেছি, টাকাপয়সা নয়, কাকা যা কয়, তা নয়, মানুষের রূপটা আলাদাযা গাধারাও বোঝে, তাতে চৌকস চিলেদের পোষে নাবউ রস দিলে ঢের বসে না মন বিষয়ে বিতৃষ্ণা বিশদ বিলোপন হয়ছিল পণ জয় করবার লোভ–হিংসার ভরা থলিবলি, এবেলা অধ্যয়নে আসোবদচয়নে কাশো কেন অহেতুক, ভাসমান চেচুয়ার বিল?যে ঠুয়ার কিল খেয়ে হয়ে গেছ বাঁকা,চাকা লাগিয়ে তারে চালাতে লাগে রাজপথ, তোর পায়ে লেগে আছে আন্ধার গলি।

খাতায় খতনা হলে অক্ষরে অধিবাস শক্তমাথায় সৎ না হলে লক্ষ্যরে যদি চাস পোক্ত প্রকারবেকারএ কার মাথা? কোন দিকে ফিরে দেয় বজ্রনিনাদের বিতণ্ডা বাতাবর্ত?পতন যা ছাতা ধরত, তারও শেষ পাটাতন পিচ্ছিলকাটা মন বিষ দিল ধামাধরা খয়রাতে খণ্ডকপালজামা পড়া কয় রাতে স্বপ্নরা ল্যাংটা হয়ে দৌড়ের দুয়ারে খায় ধাক্কা ও ধর্মাবতার?কুয়ারে হায় পাক্কা সমুদ্র ভেবে মুদ্রণমাধুরীর গুণে গুদারা দেখাওউদারা–মুদারা শেখাও তবে সহস্রারের দিকে ডিগবাজি শিখেছে সব সাত্ত্বিক গাতা-গর্ত।

তোমাকে ভাবতে গেলে কিছু নেই, ফাঁকাঝাঁকা ভরে ছেঁকে তোলার কথা মনে হলে খুন হয়ে যাইনুন বয়ে বেড়ানো স্বভাবে আর পারি নানাড়ি না পাগলের মতো সাঁকো, তবু আউলা জীবনবাউলা বাতুলে দেয় ক্ষণিকের ভুলে থাকা প্রেসক্রিপশন পরাঘুমমরার ধুম পড়ে গেলে অসহায় হয়ে দেখি, আমি মরি নাইঝরার মৌসুমে আমি কেন পড়ে থাকি ঘাসের মতনযতনে সন্দেহ বাড়ে, আরও বাড়ে জলাতঙ্ক রোগের রেওয়াজভোগের আওয়াজে কেন শব্দকে মাড়িয়ে যাওয়া ধরি না!

দুঃখ ঝুলিয়ে দিয়েছি তেমাথায়কে মাথায় রাখে মজে যাওয়া পুকুরের তেজভিজে গেলে একমাত্র শীতের পোশাকবেক ছাত্র আসে রোদেপ্রবোধে প্রত্যেকেই মাস্টারমশাই মনমাতবরবন রাতভর কাঁদেঅনুনাদে অন্তর ছলকে গিয়েই দেখে শূন্য পাতার হাড়গোরঅন্য ত্রাতার ঘরদোরে ফোটে কলিঅঞ্জলি উল্টে গেলে কেউ আর লেখে না ফুল বাকির খাতায়




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »