● ●


মালয়েশিয়ায় আকিজ বোর্ড ও ডোরের ‘ইভলভ বিয়ন্ড বিজনেস কনফারেন্স’
প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৬, ৯:৩৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় আকিজ বোর্ড ও ডোরের ‘ইভলভ বিয়ন্ড বিজনেস কনফারেন্স’

আকিজ বশির গ্রুপের দুটি শীর্ষস্থানীয় ব্র্যান্ড আকিজ বোর্ড ও আকিজ ডোরের ‘ইভলভ বিয়ন্ড বিজনেস কনফারেন্স ২০২৬’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার আকিজ বশির গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান মালয়েশিয়ার রবিন রিসোর্সে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে আকিজ বোর্ড, আকিজ ডোর, রবিন রিসোর্সেস ব্যবসায়িক সহযোগী, ডিলার ও প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিসহ ৮০০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

গেন্টিং হাইল্যান্ডসের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য, বারজায়া টাইমস স্কয়ার হোটেলের প্রাণবন্ত পরিবেশ এবং মালয়েশিয়ার শান্ত-স্নিগ্ধ আবহে অংশগ্রহণকারীরা কৌশলগত আলোচনা, সাংস্কৃতিক বৈচিত্র্য ও আনন্দঘন নানা আয়োজনের সমন্বয় উপভোগ করেন।

সম্মেলনে ডিলারদের অবদানের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করেন আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশিরউদ্দীন। পাশাপাশি তিনি ব্যবসা সম্প্রসারণ, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক অংশীদারত্ব আরও শক্তিশালী করার বিষয়ে গ্রুপের কৌশলগত অগ্রাধিকার তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শামসুদ্দিন আহমেদ, জেনারেল ম্যানেজার (অপারেশনস) শেখ জাকারিয়া নাসিম, জেনারেল ম্যানেজার (সেলস) মোহাম্মদ নজরুল ইসলাম, ডেপুটি জেনারেল ম্যানেজার (প্রোডাকশন) শেখ মোহাম্মদ মিজানুর রহমান, ডেপুটি জেনারেল ম্যানেজার (সেলস) মোহাম্মদ মির্জা মাসুদসহ প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাঁদের অনুপ্রেরণামূলক বক্তব্য অংশগ্রহণকারীদের উৎকর্ষের পথে এগিয়ে যেতে এবং আকিজ বোর্ড ও আকিজ ডোরের অগ্রযাত্রার গর্বিত অংশ হতে উৎসাহিত করে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »