● ●


ভালোবাসার এক স্মরণীয় অধ্যায় বিজ্ঞানচিন্তা
প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৬, ১:৫৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভালোবাসার এক স্মরণীয় অধ্যায় বিজ্ঞানচিন্তা

ক্লাস নাইন-টেনে পড়ার সময় আমি বিজ্ঞানচিন্তা খুব পড়তাম। প্রতি মাসে অপেক্ষায় থাকতাম, কবে নতুন সংখ্যা বাজারে আসবে। প্রায় দুই-তিন বছর একটানা বিজ্ঞানচিন্তা পড়েছি এবং পড়তে এত ভালো লাগত যে প্রতি মাসে নতুন সংখ্যার জন্য উদগ্রীব হয়ে বসে থাকতাম। প্রতিটি বিষয় এত সুন্দরভাবে বোঝানো থাকত যে সেই শেখার আনন্দ আমি স্কুল-কলেজের কোনো পাঠ্যবইয়ে খুঁজে পাইনি। বিজ্ঞানের প্রতি আমার যে প্রচুর আকর্ষণ ছিল, বিজ্ঞানচিন্তা পড়ার পর তা আরও বহুগুণ বেড়ে যায়।

এরপর আমি ইন্টারমিডিয়েটে উঠলাম, তারপর কলেজ, তারপর অ্যাডমিশন। সবশেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যাই। এই দীর্ঘ সময়ে পড়াশোনার চাপে আর বিজ্ঞানচিন্তা পড়ার সুযোগ হয়ে ওঠেনি। এখন আমি অনার্স চতুর্থ বর্ষে পড়ছি। তবু বেশ কয়েক দিন ধরে হঠাৎ করেই বিজ্ঞানচিন্তার কথা খুব মনে পড়ছিল।

অবশেষে বাজারে গিয়ে অনেক খোঁজাখুঁজি করে বিজ্ঞানচিন্তা পেয়ে যাই। আমি নতুন সংখ্যা চাইনি। দোকানের এক লাইব্রেরিয়ান ভাইকে বললাম, ‘পুরোনো হলেও চলবে, শুধু বিষয় দেখে যেগুলো ভালো লাগবে সেগুলো নেব। আপনার কাছে নতুন-পুরোনো যা যা আছে, সব দিন।’ পরে আমি বেশ কয়েকটি পুরোনো সংখ্যা কিনে আনি। পুরোনো হলেও সমস্যা নেই। কারণ আমি জানি, বিজ্ঞানচিন্তার নতুন-পুরোনো বলে কিছু নেই। এখানে প্রতিটি বিষয় এত সুন্দর ও ভালোভাবে উপস্থাপন করা হয় যে অনেক দিন পর সেই বইগুলো পড়ে মনে হচ্ছে, অবশেষে আমি নিজের পছন্দের কিছু একটা পড়ছি।

বিজ্ঞানচিন্তাকে আমি সব সময় মিস করি। আগেও করতাম, এখন আরও বেশি করি। আমার মনে হয়, স্কুল-কলেজের সব শিক্ষার্থীর বিজ্ঞানচিন্তা পড়া উচিত। তাহলে তারা বিজ্ঞানকে সত্যিকারভাবে উপলব্ধি করতে পারবে, অনুভব করতে পারবে এবং বিজ্ঞানের চিন্তা করতে পারবে।

মো. মাসুদ রানা, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »