● ●


রোগী দেখতে যাওয়ার পথে কাভার্ড ভ্যানের ধাক্কা, লাশ হয়ে হাসপাতালে পৌঁছালেন নিজেই
প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৬, ১:৪০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

রোগী দেখতে যাওয়ার পথে কাভার্ড ভ্যানের ধাক্কা, লাশ হয়ে হাসপাতালে পৌঁছালেন নিজেই

ফেনীতে রোগী দেখতে হাসপাতালে যাওয়ার পথে কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক খামারি নিহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার লালপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত খামারির নাম মো. আবুল কালাম (৪২)। তিনি ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের মোবারকঘোনা গ্রামের রফিক আহম্মদার ছেলে। বাড়িতে তাঁর ছোট দুটি মুরগির খামার রয়েছে। তিনি মোটরসাইকেলে ফেনী সদরের একটি হাসপাতালে যাচ্ছিলেন।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহত আবুল কালামের পরিবার সূত্র জানায়, আবুল কালাম খামারের কাজ শেষে গতকাল সন্ধ্যায় অসুস্থ এক স্বজনকে দেখতে মোটরসাইকেলে হাসপাতালে যাচ্ছিলেন। তাঁর মোটরসাইকেলটি ফেনী সদর উপজেলা লালপোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। পরে হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসক আবুল কালামকে মৃত ঘোষণা করেন।

নিহত আবুল কালামের ভগ্নিপতি কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে ছুটে যান। পরে সেখান থেকে হাসপাতালে গিয়েছেন। এরপর তাঁরা আবুল কালামের মরদেহ বাড়ি নিয়ে গেছেন। আবুল কালামের মা, স্ত্রী ও তিন সন্তান রয়েছে।

ফেনীর মহিপাল হাইওয়ে থানা–পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আফছার বলেন, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যান ও এর চালক পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »