
এই’যে অনিয়ম করে ঘুমাও বেলার ক্লান্তিতে ঘুম ভাঙে তোমার।
ভোর দেখতে পাওনা,শুনতে পাওনা সুমধুর আযানের ধ্বনি!
শুনতে পাওনা নদী ও পাখিদের কিচিরমিচির প্রতিধ্বনি।
সন্ধ্যায় অতিথি পাখিদের নীড়ে ফেরার তাড়া দেখো না!
এতে কি তোমার আক্ষেপ হয় না?
দেখতে পাওনা—
হাওয়ায় মিলিয়ে যাওয়া কুয়াশার ঝাঁক৷
রোদ এসে নিয়ে যায় তাদের!
শেষ বিকেলে সূর্য যেভাবে মিশে যায়, মিশে যায় সকালের স্নিগ্ধ রৌদ্র দূত!
এভাবেই যদি আমি অনিয়মের অবেলায় কোন এক অন্তিম দশার কক্ষপথে মিশে যাই;তাতে কি তোমার আক্ষেপ হবে?
এই যে অবেলা করে তোমার ঘুম ভাঙে,ঘুম থেকে উঠে যদি দেখো আমি নেই!
তাতে কি তোমার দুঃখ হবে?
লেখকঃ হাসান মাহমুদ শুভ
(উৎসর্গঃ মুনমুন আজিজ মুন)