শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ত্বকের কালো দাগ যেভাবে দূর করবেন
প্রকাশ: ১২ আগস্ট, ২০২২, ৫:৩২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ত্বকের কালো দাগ যেভাবে দূর করবেন

অনলাইন ডেস্ক

ত্বকে মেলানিন নামক একটি রঞ্জক পদার্থ থাকে। এই রঞ্জক পদার্থ যদি কোথাও অতিরিক্ত সঞ্চিত হলে ত্বকে দাগ-ছোপ তৈরি হতে পারে। ঘরোয়া পদ্ধতি অনুসরণ করেই এ ধরনের সমস্যা দূর করা সম্ভব।

নিম্নে কয়েকটি ঘরোয়া পদ্ধতি তুলে ধরা হলো-

মুলতানি মাটি ও মধু: বহু যুগ আগে থেকেই ত্বক চর্চায় মুলতানি মাটি ও মধু ব্যবহৃত হয়ে আসছে। শুধু দাগ-ছোপ কমাতেই নয়, ত্বকের স্বাস্থ্য ভাল রাখতেও কাজে আসতে পারে মুলতানি মাটি ও মধুর মিশ্রণ। মুলতানি মাটি ও চন্দনগুঁড়োর সাথে আধা চামচ মধু ও দুই চামচ গোলাপ জল মিশিয়ে নিন। প্রথমে পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে নিন, তারপর তোয়ালে দিয়ে ভাল করে মুখ মুছে মিশ্রণটি লাগিয়ে নিন মুখে। ২৫ মিনিট রেখে ভালো করে ধুয়ে নিন।

কাঠবাদাম ও কাঁচা দুধ: কাঠবাদাম সারা রাত পানিতে ভিজিয়ে রাখুন। সকালে উঠে খোসা ছাড়িয়ে কাঠবাদামগুলি ব্লেন্ডারে ঘুরিয়ে কিংবা ভালো করে বেটে পেস্ট করে নিতে হবে। তার সাথে সম পরিমাণ কাঁচা দুধ মিশিয়ে নিন। এক টুকরো তুলো মিশ্রণে ভিজিয়ে মুখে লাগান। ২০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ভালো করে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দুদিন এই প্যাক লাগাতে হবে।

পেঁপে: পেঁপেতে পাপাইন নামক একটি প্রাকৃতিক উৎসেচক থাকে। এই উৎসেচক মুখের দাগ-ছোপ কমাতে সাহায্য করে। ত্বকের উপর জমে থাকা মৃত কোষ দূর করতেও সহায়তা করে এই উপাদানটি। অর্ধেক কাঁচা পেঁপে ভাল করে কুড়িয়ে নিন। সাথে চার চামচ কাঁচা দুধ মিশিয়ে দিন। ২০ মিনিট মুখে মেখে রেখে তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে তিন বার এই প্যাক মাখলে উপকার পাবেন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »