শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ত্রিভূজ প্রেমের বলি এসএসসি পরীক্ষার্থী জেসি, নির্মম স্বীকারোক্তি
প্রকাশ: ৬ জানুয়ারি, ২০২৩, ১:৩৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ত্রিভূজ প্রেমের বলি এসএসসি পরীক্ষার্থী জেসি, নির্মম স্বীকারোক্তি

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে ত্রিভূজ প্রেমের বলি হয়েছে এসএসসি পরীক্ষার্থী জেসি। নিজ বাসার ছাদে জেসিকে নির্মমভাবে মারধর ও গলা চেপে ধরে প্রেমিক বিজয়। এর আগে অপর প্রেমিকা আদিবা আক্তারও মারধর করে। দুইজনের আঘাতে একপর্যায়ে অচেতন হয়ে পড়ে জেসি। 

বুধবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালতে প্রেমিকা আদিবা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এদিকে প্রেমিক বিজয়কে গ্রেফতারে পুলিশ অভিযান জোরদার করেছে।
 
মুন্সীগঞ্জের এলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন (এভিজেএম) স্কুলের এসএসসি পরীক্ষার্থী জেসি মাহমুদের মৃত্যুরহস্য উদঘাটন হয়েছে। ত্রিভূজ প্রেমের বলি হয়েছে জেসি। স্বীকারোক্তি থেকে এমনটাই জানা গেছে।

পরিবার সূত্রে জানা যায়, শহরের কোর্টগাঁওয়ের এইচএসসি পরীক্ষার্থী বিজয় রহমানের সঙ্গে তার প্রেম ছিলো। এছাড়াও বিজয় প্রেম করছিলো সহপাঠী নয়াগাঁও এলাকার পঞ্চসার ইউপির সদস্য জাহিদ হাসানের মেয়ে আদিবার আক্তারের সঙ্গেও। বিজয়ের বাবা আরিফুর রহমান মুন্সীগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য। বিজয় ও জেসির মধ্যকার বেশ কিছু প্রেমের একান্ত আলাপচারিতা ম্যাসেঞ্জারে কথোপকথনের আদিবাকে পাঠায় জেসি। সেটি দেখে আদিবা বিজয়কে প্রশ্নবিদ্ধ করে। এই নিয়ে তারা ৩ জন মঙ্গলবার সন্ধ্যায় একসঙ্গে বিজয়ের বাসার ৫ম তলার ছাদে একত্রিত হয়। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে আদিবা ও বিজয় উভয়ই জেসিকে মারধর করে। ধস্তাধস্তির পর বিজয় গলা চেপে ধরে মাথা দেয়ালের সঙ্গে আঘাত করলে ঘটনাস্থলেই জেসি অচেতন হয়ে পড়ে। জেসির মোবাইল ও জুতা ছাদ থেকে বিজয় নিচে ফেলে দেয়। এরপর জেসিকে কোলে করে এনে ভবনের নিচে মাটিতে রেখে জেসি লাফ দিয়েছে এমন নাটক সাজায় বিজয়। পরে কয়েকজনের সহায়তায় জেসিকে হাসপাতালে এনে পরে বিজয় সরে পড়ে।

এসব তথ্য দিয়ে মুন্সীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব জানান, বুধবার সন্ধ্যায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেমিকা আদিবা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এরপর তাকে কারাগারারে পাঠানো হয়েছে। 

এর আগে জেসির ভাই শাহরিয়ার জিদান বাদী হয়ে বিজয় ও আদিবাকে আসামি করে মুন্সীগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করে। পুলিশ পঞ্চসার ইউপির সদস্য জাহিদ হাসানের মেয়ে আদিবাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে।

ময়নাতদন্ত শেষে বুধবার বাদ মাগরিব নামাজের জানাজা শেষে নিজ গ্রাম সদর উপজেলার দক্ষিণ কেওয়ার কবরস্থানে জেসিকে চিরনিন্দ্রায় শায়িত করা হয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »