সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দখল করে নেয়া হয়েছে তিতুমীর কলেজের ছাত্রলীগ নেতার ভিটেমাটি
প্রকাশ: ২২ আগস্ট, ২০২২, ৫:৩১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

দখল করে নেয়া হয়েছে তিতুমীর কলেজের ছাত্রলীগ নেতার ভিটেমাটি

বাকেরগঞ্জ প্রতিনিধি:
দখল করে নেয়া হয়েছে ঢাকার সরকারী তিতুমীর কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি আতিকুর রহমান আতিকের পৈত্রিক বাড়ি জেলার বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি গ্রামের ভিটেমাটি।
সোমবার সকালে আতিকুর রহমান আতিকের অভিযোগে জানা গেছে, নিজ দলের স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তি এবং থানা পুলিশের প্রত্যক্ষ মদদে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একত্র হয়ে প্রতিপক্ষের সাথে মোটা অংকের টাকার বিনিময়ে আঁতাত করে তাদের দখলীয় ভিটেমাটি জবরদখল করে গত দুইদিন থেকে নতুন স্থাপনা তৈরির কাজ শুরু করা হয়েছে। এ ঘটনায় আদালতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিয়ামতি গ্রামের বাসিন্দা আশ্রাফ আলী কাজীর ছেলে ছাত্রলীগ নেতা আতিক আরও জানান, প্রতিবেশী আনিস ফরাজী গংরা দীর্ঘদিন থেকে তার পৈত্রিক সম্পত্তি দখল করার জন্য মরিয়া হয়ে ওঠে। এরপূর্বে প্রতিপক্ষের লোকজনে ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে গত ২ এপ্রিল হামলা চালিয়ে তার পৈত্রিক বাড়ির বসতঘর এবং দোকানঘর ভাংচুর করে লুটপাট করে। এ সময় তার বোন মাসুমা বেগমকে পিটিয়ে মারাত্মক জখম করা হয়। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

সূত্রমতে, বরিশাল আদালতের এমপি মামলায় গত ১৭ আগস্টের আদেশে উল্লেখ করা হয় ‘জমি দখলে থাকলে এবং পূর্ব থেকে নির্মাণ কাজ অব্যাহত থাকলে সেখানে বর্তমানে কাজ সম্পন্ন করতে আদালতের কোন নিষেধাজ্ঞা নেই। ওই আদেশের অপব্যবহার করে ছাত্রলীগ নেতা আতিকের দোকানঘর ভেঙ্গে নতুন স্থাপনা তৈরির কাজ শুরু করেছে আনিস ফরাজী গংরা। স্থানীয় অসংখ্য বাসিন্দারা বলেন, দল ক্ষমতায় থাকাকালীন ছাত্রলীগ নেতার পৈত্রিক ভিটেমাটি যখন দখল করে নেয়া হয়েছে, তখন আমাদের মতো সাধারণ মানুষের কী অবস্থা হবে।

তীব্র ক্ষোভ প্রকাশ করে ছাত্রলীগ নেতা আতিক বলেন, পৈত্রিক ভিটেমাটি রক্ষার জন্য প্রকৃত সত্যের পক্ষে দাঁড়াতে স্থানীয় দলীয় নেতৃবৃন্দ ও থানা পুলিশের কাছে অসংখ্যবার ধর্না দিয়েও কোন ধরনের সহযোগীতা পাইনি। উল্টো সবখানেই হয়রানী ও নাজেহাল হতে হয়েছে। আমি আমার পৈত্রিক ভিটেমাটি রক্ষার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করছি।

অভিযুক্ত আনিস ফরাজীর ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের সাথে এ ব্যাপারে কোন ধরনের কথা বলতে অপারগতা প্রকাশ করলেও পুরো বিষয়টি থানার ওসি জানেন বলে উল্লেখ করেন।

বাকেরগঞ্জ থানার ওসি মোঃ আলাউদ্দিন মিলন প্রথমে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও আদালতের একটি আদেশের অপব্যবহারের কথা জানতে চাইলে তিনি বলেন, কেউ ভুল করলে সেবিষয়ে আদালত ব্যবস্থা নিবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুজর মোঃ ইজাজুল হক বলেন, আদালতের আদেশ সম্পর্কে আমাকে কেউ কিছুই জানায়নি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »