শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


দশমিনায় আমনের বাম্পার ফলন শঙ্কায় ন্যায্য দাম নিয়ে
প্রকাশ: ২৮ নভেম্বর, ২০১৯, ১:৩৭ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

দশমিনায় আমনের বাম্পার ফলন শঙ্কায় ন্যায্য দাম নিয়ে

সঞ্জয় ব্যানার্জী, দশমিনা (পটুয়াখালী) থেকেঃ
পটুয়াখালীর দশমিনা উপজেলায় চলতি বছর আমন ধানের বাম্পার ফলন হয়েছে দাম নিয়ে শঙ্কিত। চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আমন ধানের চাষ হয়েছে। ক্ষেতে পাকা ধান দেখে বাম্পার ফলন আশা করছেন উপজেলার কৃষকরা। সেই সঙ্গে শঙ্কায়ও রয়েছেন ন্যায্য দাম নিয়ে। উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া, দক্ষিন দাসপাড়া, গছানী ও বহরমপুর ইউনিয়ানের বগুড়া গ্রামে ঘুরে দেখা গেছে মাঠভরা পাকা আমন ধান। চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা আশা করছেন আমন ধানের বাম্পার ফলন হয়েছে তবে ন্যায্য দাম নিয়ে চিন্তায় রয়েছে। তবে বাম্পার ফলন আশা করলেও গতবারের বাস্তব অভিজ্ঞতার কারণে এ বছরও ধানের দাম নিয়ে শঙ্কিত রয়েছেন কৃষকরা। তাদের দাবি, ধানের সঠিক দাম পেতে এখন থেকেই সরকারি তৎপরতা শুরু করা হোক।
কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলার ৭টি ইউনিয়নে ২১ হাজার ১শ” হেক্টর জমিতে রোপা আমন চাষ হয়েছে। মাঠ ঘুরেও এমন চিত্রই পাওয়া গেছে। তবে অসময়ের বন্যায় বেশ কিছু জমির ফসল ডুবে গেলেও সেগুলো নিয়ে চিন্তিত নয় কৃষিবিভাগ। তাদের দাবি, বন্যায় নীচু জমির ধান ডুবে গেলেও বন্যার স্থায়িত্ব কম থাকায় তেমন একটা ক্ষতি হয়নি আমনের। এ ব্যাপারে বগুড়া গ্রামের কৃষক মোঃ ইউনুছ তালুকদার(৪৫), নশা মিয়া(৫৫), আলতাব হোসেন(৫৩) জানান, তারা সবাই বর্গা চাষি। প্রতি বছর ৪-৫একর জমি চাষ করছেন তারা। কীটনাশক, সার, সেচের পানি, শ্রমিকের মজুরি, মজুদ, সংরক্ষণ ও বাজারজাতের ক্রমবর্ধমান খরচের পর ধানের ৫শ’ থেকে ৬শ”টাকায় চলতি বাজার তাদের মনে ভয় ধরিয়ে দিচ্ছে। গত মাসের শেষ থেকে শুরু হয়েছে ধানা কাটা।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ বনি আমিন খান বলেন, এ বছর আমাদের আমন ধানের যে লক্ষ্যমাত্রা ছিল তা ছাড়িয়ে গেছে। ধানের দাম প্রসঙ্গে তিনি আরও বলেন, কৃষকরা যদি ধানের ন্যায্যম‚ল্য পায় তবে ধানের উৎপাদন প্রতিবছর এভাবেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »