শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


দশম শ্রেণির শিক্ষার্থীদের দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন শিক্ষককে শোকজ
প্রকাশ: ২ অক্টোবর, ২০২২, ১২:০২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

দশম শ্রেণির শিক্ষার্থীদের দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন শিক্ষককে শোকজ

সিরাজগঞ্জ প্রতিনিধি

শিক্ষা বোর্ডের বণ্টন করা এসএসসি পরীক্ষার খাতা শিক্ষার্থীদের দিয়ে মূল্যায়ন করেছেন এক শিক্ষক। ঘটনাটি জানাজানি হলে শনিবার নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁকে শোকজ করা হয়েছে। এর আগে গত ২৮ সেপ্টেম্বর সিরাজগঞ্জের আবদুল্লাহ আল-মাহমুদ মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের শ্রেণিকক্ষে সদ্যসমাপ্ত এবারে এসএসসির বাংলা প্রথম পত্রের খাতা দশম শ্রেণির ছাত্রছাত্রীদের দিয়ে মূল্যায়ন করান ওই প্রতিষ্ঠানের বাংলা বিভাগের শিক্ষক শাহাদত হোসেন। ওই কক্ষের সিসিটিভিতে তা রেকর্ডও হয়েছে।

বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে শনিবার বিদ্যালয় পরিচালনা পর্ষদের জরুরি সভায় শাহাদতকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হয়। তবে অভিযুক্ত শিক্ষককে বাঁচাতেও নানা তৎপরতা চলছে বলে জানা গেছে।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাসুদ রানা ওয়াশিম বলেন, শাহাদত একজন দায়িত্বপ্রাপ্ত প্রধান পরীক্ষক। ভিডিওতে তাঁর দায়িত্বহীনতার দৃশ্য আমাদের হতবাক করেছে। তাঁকে শোকজের পাশাপাশি একটি তদন্ত কমিটি গঠন করে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। অভিযুক্ত শিক্ষক শাহাদত বলেন, ‘আমার চোখে সমস্যা থাকায় কাভারপেজের বৃত্তের কোডগুলো শিক্ষার্থীরা ভরাট করলেও মূল্যায়ন নিজে করেছি। এ ধরনের কাজ শুধু আমি নই, অনেকেই করেন।’

জেলা শিক্ষা কর্মকর্তা শফী উল্লাহ বলেন, বোর্ডের বণ্টন করা পাবলিক পরীক্ষার খাতা শিক্ষার্থীদের দিয়ে মূল্যায়ন তো দূরের কথা, তাঁদের দেখারই অধিকার নেই। এটি অনৈতিক, গুরুতর অপরাধের শামিল। এ বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা নিতে বলা হয়েছে। রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল হক বলেন, শুনেছি, জেলা শিক্ষা অফিসের নির্দেশে বিষয়টির তদন্ত করা হচ্ছে। প্রতিবেদন প্রস্তুত হলে আমরাও তা দেখব।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »