শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


দশের জন্য প্রাণ দিলেন আজাদ
প্রকাশ: ২৩ জানুয়ারি, ২০২৩, ৩:০২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

দশের জন্য প্রাণ দিলেন আজাদ

সকালের কুয়াশা তখনও কাটেনি। মাহমুদ জিন্স ও নূরুল ওয়্যারের কারখানাগামী শ্রমিকদের মহাসড়ক পারাপারের দায়িত্বে ছিলেন নিরাপত্তাকর্মী আজাদুল ইসলাম (৩৫)। তাঁর মতো দায়িত্বে ছিলেন আরও দুই সহকর্মী। সবাই লাল নিশান হাতে যানবাহন থামিয়ে শ্রমিকদের পারাপারে সহায়তা করছিলেন।

গাজীপুরের চন্দ্রায় রোববার সকাল পৌনে ৮টার দিকে দক্ষিণ পাশ থেকে ১০ থেকে ১২ শ্রমিক ঢাকা-টাঙ্গাইল চার লেন মহাসড়ক পার হচ্ছিলেন। হঠাৎ আজাদুল খেয়াল করেন, ঢাকাগামী পাথরবোঝাই একটি ট্রাক দ্রুত গতিতে এগিয়ে আসছে। নিশান উঁচিয়ে চালকের দৃষ্টি আকর্ষণ করে গতিরোধের চেষ্টা করেন। কিন্তু মুহূর্তের মধ্যে তাঁর ওপর উঠে যায় ট্রাকটি। চাপা দেয় আরও তিন নারী শ্রমিককে।

ঘটনাস্থলেই প্রাণ হারান আজাদুল। অন্যদের আহত অবস্থায় উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। প্রত্যক্ষদর্শী আজাদের সহকর্মী হুমায়ুন কবীর বর্ণনা দেন মর্মান্তিক এ মৃত্যুর। হুমায়ুন বলেন, ওই সময় লাল নিশান নিয়ে যদি ট্রাকের সামনে না দাঁড়াতেন আজাদ, তাহলে প্রাণ যেত অন্তত ১০ থেকে ১২ শ্রমিকের। তাঁদের বাঁচাতে তিনি নিজের জীবন দিয়ে গেলেন। দৃশ্যটি বারবার ভেসে উঠছে তাঁর চোখে।

দুর্ঘটনায় সহকর্মী হারানোর সংবাদ কারখানার শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে তাঁরা নেমে আসেন সড়কে। ভাঙচুর করেন অনেক যানবাহন। ঘটনাস্থলে পড়ে থাকা পাথরবোঝাই ট্রাকটিতে আগুন ধরিয়ে দেন তাঁরা। এ সময় তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশ অবরোধ করেন, যা চলে সকাল সাড়ে ১১টা পর্যন্ত। যানজট ছড়িয়ে পড়ে চন্দ্রা থেকে গাজীপুর বাইপাস সড়কের সফিপুর, কালিয়াকৈর-নবীনগর সড়কের জিরানী ও টাঙ্গাইলের গোড়াই পর্যন্ত। দুই পাশে আটকা পড়ে অনেক যানবাহন।

মাহমুদ জিনস কারখানার শ্রমিক রবিউল ইসলাম, ঝুমা, নাসরিন আক্তার, রহিমা বেগমসহ কয়েকজন বলেন, প্রায়ই সড়ক দুর্ঘটনায় তাঁদের সহকর্মী নিহত হচ্ছেন। চন্দ্রার ওই এলাকায় পদচারী সেতু নির্মাণের দাবি তাঁদের।

সংবাদ পেয়ে ঘটনাস্থলে আশে পুলিশের নানা ইউনিট, স্থানীয় জনপ্রতিনিধিসহ রাজনৈতিক নেতারা। তাঁরা নিহত শ্রমিকের পরিবারকে ৪ লাখ টাকা ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসা ও পদচারী সেতু স্থাপনে শ্রমিকদের দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেন। তখন অবরোধ উঠিয়ে নেন শ্রমিকরা। স্বাভাবিক হয় যানবাহন চলাচল।

নিহত আজাদুল ইসলামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার গোয়ালপাড়া গ্রামে। দুই ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট তিনি। বাবা বাবর আলীর মৃত্যুর পর মা আছিয়া বেগমের দেখাশোনা তিনিই করতেন। পাঁচ-ছয় বছর আগে স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর আর বিয়ে করেননি। থাকতেন চন্দ্রার ডাইনকিনি এলাকায় একটি ভাড়া কক্ষে।

আজাদের বড় ভাই আইয়ুব হোসেন বলেন, ‘আমার ভাই দীর্ঘ ছয়-সাত বছর এ কারখানায় নিরাপত্তাকর্মীর চাকরি করত। প্রতি মাসে ১২ হাজার টাকা বেতন পেয়ে মায়ের খরচ পাঠাত।’

মাহমুদ জিনস কারখানার ডিজিএম রফিকুল ইসলাম বলেন, কারখানার পক্ষ থেকে আজাদুলের মরদেহ গ্রামের বাড়ি পাঠানো হয়েছে। নিয়ম অনুযায়ী পরিবারকে তাঁর সব পাওয়া বুঝিয়ে দেওয়া হবে।

গোবিন্দগঞ্জ প্রতিনিধি এনামুল হক জানিয়েছেন, আজাদুলের মরদেহ গোয়ালপাড়ার বাড়িতে পৌঁছলে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। কান্নায় ভেঙে পড়েন মা আছিয়া বেগম। বারবার আকাশের দিকে হাত তুলে বিলাপ করতে থাকেন। ছেলেকে ফিরিয়ে দেওয়ার নিষ্ম্ফল মোনাজাত ছুঁয়ে যায় গ্রামবাসীকেও।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »