মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


দিনে মাঠে, রাতে ত্রাণ নিয়ে ঘরে ঘরে পুলিশ কর্মকর্তা মাহমুদ
প্রকাশ: ১০ মে, ২০২০, ৫:২৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

দিনে মাঠে, রাতে ত্রাণ নিয়ে ঘরে ঘরে পুলিশ কর্মকর্তা মাহমুদ

মামুনুর রশীদ নোমানী : সময়ে সময়ে আলোচনা-সমালোচনায় পুলিশের খারাপ দিকগুলোই বেশি মুখরোচক হয়ে ওঠে। পুলিশ যে জনগণের বন্ধু, আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করার পাশাপাশি তারা যে মানবিক কাজের ক্ষেত্রেও পিছিয়ে নেই তা আমরা ভুলে যাই। দু-একজনের অপকর্মে পুরো পুলিশ বাহিনীকে সমালোচনায় বিদ্ধ করি আমরাই। তবে পুলিশ বিভাগে রয়েছে এম এম মাহমুদের মত অসংখ্য মানবিক পুলিশ কর্মকর্তা। যারা সাধারণ মানুষকে সহযোগিতার মতো মানবিক কাজগুলোও নৈতিক দায়িত্ব বলে মনে করেন।

ঝালকাঠি সদর সার্কেলের অ্যাডিশনাল এসপি হিসেবে কর্মরত এম. এম. মাহমুদ হাসান। তিনি করোনা পরিস্থিততে প্রশাসনিক দ্বায়িত্ব পালন ও জন সচেতনতা তৈরি করতে সারাদিন থাকেন কর্মক্ষেত্রে। আর রাতের আধারে নিম্ন আয় ও মধ্যবিত্ত্বদের তালিকা করে ঘরে ঘরে পৌঁছৈ দিচ্ছেন ত্রাণসামগ্রী। আর এটি করছেন, নিজের বেতন থেকে কিছু টাকা বাচিঁয়ে এবং বন্ধু-বান্ধবের কাছ থেকে টাকা ধার করে এবং বন্ধুদের সহযোগীতায় । করোনারোধে প্রতিদিনই তিনি সকাল থেকে রাত অবধি জনগনের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সেই শুরু থেকে।

ঝালকাঠির গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের বৈদারাপুর গ্রামের একজন বৃদ্ধা, স্বামী, পরিত্যক্তা মেয়ে ও তার নাতিসহ চার সদস্যের পরিবার নিয়ে খুবই কষ্টে আছেন। এমন সংবাদ পেয়ে গতকাল বৃদ্ধাকে চাল, ডাল, তৈল, আলু ও পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় অন্যান্য খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন মাহমুদ হাসান। অনুসন্ধানে জানা গেছে, শুধু এই একটি পরিবারই নয়, প্রতিদিন অন্তত কয়েকটি পরিবারকে এভাবে  নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী কিনে নিজ দায়িত্বে রাতের আধারে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন এই পুলিশ কর্মকর্তা।
এম. এম. মাহমুদ হাসান  বলেন, করোনার প্রভাবে খেটে-খাওয়া এমনকি মধ্যবিত্ত পরিবারও লকডাউনে কর্মহীন হয়ে পড়েছে। তারা না পারছেন লাইনে দাড়িয়ে ত্রান নিতে, না পারছেন পরিচিত জনদের কাছে সহযোগিতা চাইতে। এমন বেশ কিছু পরিবারের সাথে আমার নিয়মিত যোগাযোগ রয়েছে। কারণ প্রতিনিয়তই ঝালকাঠি জেলার অনেক মানুষ যারা দেশের বিভিন্ন জেলায় কর্মরত রয়েছেন এমনকি প্রবাসীরা ও বিভিন্ন মাধ্যমে বিশেষকরে ফোন কল, ফেসবুক মেসেঞ্জারে আমাকে তাদের পরিবারে খাদ্য সংকটের কথা জানান। এসব সংবাদ পেয়ে আমি তাদেরকে আশ্বস্ত করি এবং সার্মথ্য অনুযায়ী তাদের পরিবারে অতিগোপনে খাদ্যসামগ্রী পৌঁছে দেই।

ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি এলাকার অসহায় দুটি ব্যক্তি তাদের স্ত্রী-সন্তানদের মুখে দু’বেলা দু’মুঠো খাবার তুলে দিতে না পেরে নিরূপায় হয়ে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ হাসানের মোবাইলফোনে কল করেন। কিছুক্ষণ পর তিনি ওই দুই ব্যক্তির পরিবারের কাছে ১০ দিনের জন্য খাবার পৌঁছে দেন। এতো অল্প সময়ের মধ্যে খাবার পেয়ে পরিবারগুলো রীতিমত অবাক ও খুশি হয়।
তিনি দেশের চলমান সংকট মোকাবিলায় সমাজের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নেওয়ার অনুরোধ জানান।

এম.এম মাহমুদ হাসান বলেন, দেশের এ ক্রান্তিলগ্নে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় ও অনুপ্রেরণায় আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি অসহায় অনেক পরিবারকেই এমন মানবিক সহায়তা প্রদান করে যাচ্ছি। খেটে খাওয়া পরিবারগুলো এ সময়টাতে খুব কষ্টে আছেন। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে তাদের বাড়িতে থাকতে বলা হয়েছে। সাধ্যমতো তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।

অসহায় মানুষদের  তিনি নীরবে দায়িত্বের বাহির গিয়ে মানুষকে সাহয্যে করে আসছেন। তার এ কার্য্যক্রম  এখনও চলমান।

মানবিকতার এমন দৃষ্টান্ত খুবই কম। সমাজের বিত্তবান মানুষেরা যদি একটি অভাবি পরিবারের পাশে দাঁড়ান, তাহলে সমাজে আর অভাবি  কোনো মানুষ থাকবে না।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »