● ●


দুই-তিন দিন ঘর থেকে বের হননি বৃদ্ধা, অর্ধগলিত মরদেহ উদ্ধার
প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৬, ৩:৫২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

দুই-তিন দিন ঘর থেকে বের হননি বৃদ্ধা, অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজশাহী নগরের একটি বাড়ি থেকে বেলী রানী (৭০) নামের এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার দিবাগত রাত পৌনে ১২টার দিকে নগরের কেদুর মোড় এলাকার ‘বেলী ভিলা’ নামের দোতলা বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী বলেন, নিহত নারীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে তাঁকে হত্যা করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ওই বাড়ির গৃহকর্মীসহ তিনজনকে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেলী রানী ওই বাড়ির দ্বিতীয় তলায় একা থাকতেন। নিচতলায় থাকতেন ভাড়াটেরা। গত দুই-তিন দিন তাঁকে বাড়ির বাইরে দেখা যায়নি। রোববার প্রতিবেশীরা তাঁর খোঁজ নিতে গিয়ে ঘর থেকে দুর্গন্ধ পান। পরে তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরের ভেতর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।

ওই বাড়ির ভাড়াটে মো. মারুফ বলেন, গত শুক্রবার বৃদ্ধাকে শেষবারের মতো দেখা গিয়েছিল। এর পর থেকে তাঁর কক্ষের দরজা তালাবদ্ধ ছিল। তাঁরা ভেবেছিলেন, তিনি কোনো আত্মীয়ের বাড়িতে গেছেন।

পুলিশ জানিয়েছে, বেলী রানী ওই এলাকার মৃত ফখরুদ্দীনের স্ত্রী। তাঁর চার সন্তানের মধ্যে এক মেয়ে ও দুই ছেলে দেশের বাইরে থাকেন। অপর ছেলে ঢাকায় থাকেন। স্বামীর মৃত্যুর পর থেকে তিনি ওই বাড়িতে একাই থাকতেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছেন ওসি।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »