সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


দুমকিতে বিয়ের দাবিতে ১৪ দিন অনশনের পর স্ত্রীর স্বীকৃতি পেল মনি
প্রকাশ: ২৩ জানুয়ারি, ২০২৩, ১২:৪৯ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

দুমকিতে বিয়ের দাবিতে ১৪ দিন অনশনের পর স্ত্রীর স্বীকৃতি পেল মনি

পটুয়াখালীর দুমকিতে বিয়ের দাবিতে ১৪ দিন অনশনের পর স্ত্রীর স্বীকৃতি পেলেন মনি আক্তার (১৯) নামে এক কলেজ শিক্ষার্থী।

শনিবার গভীর রাতে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের পূর্ব জলিশা গ্রামে প্রেমিক রাব্বির বাড়িতে তাদের বিয়ে হয়। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা ও গণ্যমান্য ব্যক্তিসহ অনেকেই উপস্থিত ছিলেন।

বিয়েতে ১ লাখ টাকা দেনমোহর ধার্য করা হয়েছে। রাব্বি উপজেলার পূর্ব জলিশা গ্রামের মৃত ইউনুস হাওলাদারের ছেলে এবং মনি আক্তার পার্শ্ববর্তী বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর গ্রামের সোহরাব হোসেনের মেয়ে।

উপজেলার আঙ্গারিয়া ইউনিয়ন চেয়ারম্যান গোলাম মর্তুজা জানান, মেয়েটি অনেক দিন ধরে এ এলাকায় অবস্থান করছিল। উভয়ের অভিভাবকদের একত্রিত করতে না পারায় বিয়েতে বিলম্ব হয়েছে। ছেলেমেয়ের অভিভাবকদের সম্মতিতেই এ বিয়ের ব্যবস্থা করা হয়েছে।

দুমকি থানার ওসি মো. আবদুস সালাম জানান, রাব্বি এবং মনির মধ্যে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। শনিবার রাতে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিক রাব্বির বাড়িতে অবস্থান নেন মনি আক্তার। দীর্ঘ ১৪ দিন অনশনের পর তাদের বিয়ে হয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »