শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


দুর্যোগের ক্ষতিপূরণের দাবিতে বরিশালে জলবায়ু ধর্মঘট
প্রকাশ: ২২ সেপ্টেম্বর, ২০২২, ৩:৫৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

দুর্যোগের ক্ষতিপূরণের দাবিতে বরিশালে জলবায়ু ধর্মঘট

স্টাফ রিপোর্টার ।।

জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধ এবং দুর্যোগের ক্ষতিপূরণের দাবিতে বরিশালে জলবায়ু ধর্মঘট করেছে শিক্ষার্থীরা। বৈশ্বিক পর্যায়ে স্কুল শিক্ষার্থীদের পরিচালিত আন্দোলন ‘ফ্রাইডেস ফর ফিউচার’ এবং ‘ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের’ উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় এ উপলক্ষে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। নগরীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থী এবং সুধীজনদের অংশগ্রহনে অনুষ্ঠিত সমাবেশে ‘উই ওয়ান্ট ক্লাইমেট জাস্টিস’ শ্লোগানে মুখরিত করে শিক্ষার্থীরা। সমাবেশে শিক্ষার্থীরা বিভিন্ন দাবি সংবলিত প্লাকার্ড প্রদর্শন করেন। এসময় সমাবেশে বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটি (সনাক) বরিশালের সভাপতি অধ্যাপক শাহ সাজেদা, মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের সংগঠক সনৎ কৃষ্ণ ঢালী, আরিফুর রহমান শুভ, আসিফুর রহমান সাকি ও ওমর ফারুক প্রমুখ। সমাবেশ শেষে অশ্বিনী কুমার হলের সামনে থেকে একই দাবিতে একটি বিক্ষোভ মিছিল সদর রোড প্রদক্ষিণ করে কেন্দ্রিয় শহীদ মিনার চত্ত্বরে গিয়ে শেষ হয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »