শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


দৃষ্টিনন্দন পুরাকীর্তির পানাম নগরী 
প্রকাশ: ২৭ ডিসেম্বর, ২০২২, ১:৫৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

দৃষ্টিনন্দন পুরাকীর্তির পানাম নগরী 

প্রাচীন অসংখ্য পুরাকীর্তির ঐতিহ্যে সমৃদ্ধ পর্যটন নগরী নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা। এসব পুরাকীর্তির উল্লেখযোগ্য হলো সাচিলাপুর এলাকায় সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের সমাধি, ঐতিহাসিক পাঁচ পীরের সমাধি ও মসজিদ, মোগরাপাড়ায় দানেশ মান্দ ইব্রাহিম ও মুন্না শাহের সমাধি, গোয়ালদীতে আলাউদ্দিন হোসেন শাহী মসজিদ, দমদমা ও পানাম নগরীতে নীলকুঠি, টাকশাল বাড়ী, পানাম পঙ্খীরাজ খালের ওপর সেতু, বারদীতে অসংখ্য অট্টালিকা, মঠ, মন্দির, খাজাঞ্চি, দরবার কক্ষ, গুপ্ত পথ, ভোজনালয়, বিচারালয় ও প্রমোদালয় ইত্যাদি।

সুলতান গিয়াস উদ্দিন আজম শাহের সমাধি : শাচিলাপুর গ্রামের খালের পাড়ে আছে সুলতান গিয়াস উদ্দিন আজম শাহের মাজার। ১০ ফুট লম্বা, সাড়ে ৫ ফুট চওড়া ও ৩ ফুট উঁচু সমাধিটি সম্পূর্ণ কালো কষ্টি পাথরে তৈরি। সমাধির কার্নিশের মধ্যে রয়েছে সূক্ষ্ম অলংকরণের কারুকাজ। দুপাশে খোদিত তিনটি করে খাজ বিশিষ্ট খিলান, প্রলম্বিত শিকল ও ঝুলন্ত ঘণ্টার নকশা।

পাঁচ পীরের মাজার মসজিদ : ভাগলপুর গ্রামে পাঁচ পীরের মাজার সংলগ্ন একটি মসজিদ দেখতে পাওয়া যায়। চুনসুড়কির গাঁথুনির এ মসজিদটি তিন গম্বুজ বিশিষ্ট এবং দেয়ালগুলো সাড়ে ৩ ফুট চওড়া। স্থানীয়দের মতে ৭০০ বছর আগে এ মসজিদটি নির্মিত। মসজিদের পাশে ৬০ ফুট লম্বা প্রাচীর বেষ্টিত এক সঙ্গে পাশাপাশি পাঁচটি কবর ও ইটের তৈরি একটি দোচালা (চেরাগদানী ঘর) রয়েছে।

মগ জলদস্যুদের বিরুদ্ধে যুদ্ধ করার প্রাক্কালে পাঁচ ভাই একসঙ্গে নিহত হলে তাদের এখানে সমাহিত করা হয় বলে জনশ্রুতি রয়েছে। সোনারগাঁয়ে পাঁচপীর বা ফকিরের শ্রেণিবদ্ধ রূপে পাঁচটি মাজারের ভগ্নাবশেষ আজও বিদ্যমান আছে। তার ওপরে লেখা আছে গয়েসদি, সামসদি, সিকান্দর, গাজী ও কালু। গয়েসদি-বাদশাহ গয়েসউদ্দিন, সামসদিÑপূর্ব ও পশ্চিম বঙ্গের স্বাধীন শাসনকর্তা সামসুদ্দিন। সিকান্দার-বাংলার প্রসিদ্ধ বাদশাহ, যাহার হাতে বাংলা জরিপ হয়েছিল। গাজী-ধর্মযুদ্ধে জয়ী হওয়া গাজী খাঁ, কালুÑহিন্দু ফকির গাজীর মন্ত্রণদাতা ও অত্যন্ত প্রিয় সহচর।

দমদমা : প্রাচীন পুরাকীর্তির বেশির ভাগই দমদমার অভ্যন্তরে অবস্থিত। সুলতান জালাল উদ্দিন ফতে শাহর মসজিদ, মুন্নাশাহ ও দানেশমান্দ ইব্রাহীমের মাজার সংলগ্ন নহবত খানা, টাকশালসহ অসংখ্য প্রাচীন ইমারতের অনেক নিদর্শনই দমদমা এলাকায়। এই দমদমাকে স্থানীয়রা বার আউলিয়ার এলাকা বলে থাকে।

আলাউদ্দিন হোসেন শাহী মসজিদ : গোয়ালদীতে প্রায় ৪৫০ বছরের পুরোনো একটি মসজিদ রয়েছে। আলাউদ্দিন হোসেন শাহর রাজত্বকালে মোল্লা হায়বর খান ১৫১৯ খ্রিষ্টাব্দে ১২টি আয়তাকার পোড়া মাটির কাঠামো নির্মিত ফলক সাদৃশ্য মসজিদটি নির্মাণ করেন। এক গম্বুজ বিশিষ্ট মসজিদটির চারদিকে ফুল পাতা এবং মাঝে ঝুলন্ত নকশা রয়েছে।

প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও পানাম নগরী : সোনারগাঁ একটি অতি প্রাচীন ও ঐতিহাসিক জনপদ এর প্রাচীন নাম সুবর্ণ গ্রাম। ৪০০ বছরের পুরোনো ইংরেজ আমলে তৈরি মঠবাড়ি, পোদ্দার বাড়ি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির নীলকুঠি, কাশিনাথের বাড়িসহ রয়েছে নানা প্রাচীন ভবন। দুটি লাইনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকা ইটের তৈরি দোতলা, তিনতলা বিশিষ্ট ইমারত গুলি সোনারগাঁয়ের প্রাণকেন্দ্র ছিল। সে সময় গড়ে ওঠা অধিকাংশ ভবনই এখন জীর্ণদশা ও ভগ্নাবশেষ অবস্থায় দাঁড়িয়ে আছে। তৎকালীন সোনারগাঁ থেকে ঈসাখার রাজধানী স্থানান্তর হলেও আজও সর্বত্র পরিলক্ষিত হয় ইংরেজ আমলের তৈরি অসংখ্য ইমারত ও ইতিহাস ঐতিহ্য ধারণ করে থাকা বাংলার প্রাচীন রাজধানীখ্যাত সুবর্ণ গ্রাম সোনারগাঁ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »