মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দেশে এসে খুন করে আবার সিঙ্গাপুর চলে গেলেন কামরুল!
প্রকাশ: ২২ অক্টোবর, ২০২২, ১২:১৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

দেশে এসে খুন করে আবার সিঙ্গাপুর চলে গেলেন কামরুল!

 মুলাদী (বরিশাল) প্রতিনিধি 

পাওনা টাকা পরিশোধের আশ্বাসে নূরুল আমিনকে নারায়ণগঞ্জ থেকে বরিশালের মুলাদীতে শ্বশুরবাড়িতে ডেকে আনেন কামরুল ইসলাম। পরে নূরুল আমিনকে হত্যা করে হাত-পায়ে ইট বেঁধে ফেলে দেন আড়িয়াল খাঁ নদীতে। ঘটনার তিন দিন পর সিঙ্গাপুর চলে যান কামরুল। 
nagad-300-250

হত্যাকাণ্ডে অভিযুক্ত কামরুলের শ্বশুর মো. খোরশেদ আলম গত মঙ্গলবার বরিশাল আদালতে জবানবন্দি দিয়েছেন। 

নিহত নূরুল আমিন নারায়ণগঞ্জের সদর উপজেলার চরবক্তাবলী উপজেলার লক্ষ্মীনগর গ্রামের পিয়ার আলী ফকিরের ছেলে। 

অন্যদিকে কামরুল ইসলাম একই গ্রামের হানিফ ফকিরের ছেলে। তার শ্বশুরবাড়ি বরিশালের মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে। 

এর আগে এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ কামরুল ইসলামের শ্বশুর মো. খোরশেদ আলমকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায়। 

আদালতে খোরশেদ আলম স্বীকার করেছেন, তার জামাতা কামরুল ইসলাম খুন করে দেশ ছেড়ে সিঙ্গাপুর চলে গেছেন। এ খুনের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা তিনি জানেন না।

গত ১২ অক্টোবর রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবেরচর গ্রামের আড়িয়াল খাঁ নদীর উত্তর তীরবর্তী চর থেকে নূরুল আমিনের মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। মরদেহের হাত-পায়ে ইট বাঁধা পাওয়ায় প্রাথমিকভাবে হত্যার সন্দেহ করা হয়। ঘটনার পরদিন নৌপুলিশ বাদী হয়ে মুলাদী থানায় মামলা করে। 

বিভিন্ন থানায় সংবাদ পাঠিয়ে মরদেহের পরিচয় শনাক্ত না হওয়ায় বেওয়ারিশ হিসেবে বরিশালেই নূরুল আমিনকে দাফন করা হয়। 

গত সোমবার নারায়ণগঞ্জের ফতুল্লা থানার একটি সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে নূরুল আমিনের মরদেহের পরিচয় শনাক্ত হয়। 

জানা গেছে, গত ১০ অক্টোবর বাসা থেকে বের হয়ে মুলাদীতে আসেন নূরুল আমিন। পরবর্তীতে মোবাইল ফোন বন্ধ পেয়ে তার বোন সোনিয়া আক্তার ১৪ অক্টোবর ফতুল্লা মডেল থানায় জিডি ডায়েরি করেন। 

নিহতের বোন সোনিয়া আক্তার জানান, নূরুল আমিন ও কামরুল ইসলাম একসঙ্গে সিঙ্গাপুর ছিলেন। তারা একসঙ্গে সেখানে থাকতেন। বাংলাদেশ থেকে সিঙ্গাপুর লোক নেওয়ার ব্যবসাও (আদম ব্যবসা) করতেন তারা। নূরুল আমিন সিঙ্গাপুরে থাকাকালীন কামরুল তার কাছ থেকে ১৫ লাখ টাকা নেন। এক বছর আগে নূরুল আমিন সিঙ্গাপুর থেকে বাড়িতে আসেন। পরবর্তীতে নূরুল আমিনকে মধ্যপ্রাচ্যের একটি দেশে নেওয়ার কথা বলে আরও ১০ লাখ টাকা নেন কামরুল কিন্তু মধ্যপ্রাচ্যে না নেওয়ায় তিনি ২৫ লাখ টাকা ফেরত চান। কিন্তু কামরুল ইসলাম আজ-কাল করে সময়ক্ষেপণ করতে থাকেন। 

তিনি আরও জানান, গত ৭ অক্টোবর গোপনে বাংলাদেশে আসেন কামরুল। এলাকার লোকজন টাকার জন্য চাপ দেবেন এই ভয়ে নিজ গ্রামে যাননি তিনি। নূরুল আমিনকে মোবাইল ফোনে ইমুতে কামরুল তার শ্বশুরবাড়ি মুলাদীতে আসতে বলেন। কিন্তু টাকা না থাকায় আসতে পারবেন না জানিয়ে দেন নূরুল আমিন। পরে কামরুল ইসলাম তার ছোটভাই আরিফের মাধ্যমে নূরুল আমিনকে ৩ হাজার টাকা দেন। গত ১০ অক্টোবর সকালে নূরুল আমিন বাসা থেকে বের হন। ওই সময় নূরুল আমিন জানিয়েছিলেন, কামরুল ইসলামের সঙ্গে কথা বলতে বরিশালের মুলাদীতে যাচ্ছেন।

পরিবারের সদস্যদের ধারণা, পাওনা টাকা চাওয়ায় কামরুল তার শ্বশুরবাড়ির লোকজনের সহায়তায় নূরুল আমিনকে হত্যা করেছেন। 

নাজিরপুর নৌপুলিশ ফাঁড়ি ইনচার্জ প্রবীর মিত্র বলেন, কামরুলের পাসপোর্ট তদন্তে দেখা গেছে তিনি ৭ অক্টোবর বাংলাদেশে এসেছেন এবং ১৩ অক্টোবর সকালে সিঙ্গাপুর চলে গেছেন। বাংলাদেশে অবস্থানকালীন তিনি তার শ্বশুরবাড়ি মুলাদী উপজেলার বোয়ালিয়া গ্রামে ছিলেন। এছাড়া কামরুল ইসলামের শ্বশুর খোরশেদ আলম গত মঙ্গলবার সন্ধ্যায় আদালতে স্বীকারোক্তি দিয়েছেন যে, তার জামাতা মোবাইল ফোনে নূরুল আমিনকে ডেকে এনে খুন করেছেন এবং সিঙ্গাপুর চলে গেছেন। হত্যার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত এবং গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। 

অপরদিকে, নিহতের মরদেহ ফেরত পেতে বরিশাল আদালতে আবেদন করেছেন তার স্বজনরা। আগামী ২৩ অক্টোবর এ বিষয়ে আদেশ দেওয়ার দিন ধার্য করেছেন বিচারক।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »