দোকানে ছাউনী দিতে গিয়ে মারামারি ও হরিলুট
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২২, ৬:৩৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

দোকানে ছাউনী দিতে গিয়ে মারামারি ও হরিলুট

বিশেষ প্রতিনিধি: বরগুনার তালতলীতে নিজ জমির দোকানের জরাজীর্ণ বেড়া ও বারান্দার চাল পুনরায় সংস্কার করতে গিয়ে বাধা ও মারধরের ঘটনা ঘটে। এ সময় দোকানের বারান্দা ভেঙে ফেলা হয়। এছাড়াও সংস্কারের যাবতীয় মালামাল লুটে নেয় রাসেল গং। এ সময়ে আলী হোসেনের ভাগীনা ওই দৃশ্য তার মোবাইলের ক্যামেরায় বন্দি করতে চাইলে তাকেও মারধর করে মোবাইল ভাঙচুর করা হয়।

জানা গেছে, আজ থেকে প্রায় ৪০ বছর ধরে নিজেদের জমিতে ভোগদখল ও দোকান পাট তুলে আসছেন স্থানীয় মৃত ফজলুল হক মুসল্লির ছেলে আলী হোসেন। নানা সময় বিভিন্ন সত্য মিাথ্যা ঘটনা কে কেন্দ্র করে ওই জমি দখল করার জন্য আলী হোসেন সহ বেশ কয়েকজনকে মিথ্যা মামলা দিয়ে দাবিয়ে রেখে জমি দখল চেষ্টা চালায় রাসেল মুসল্লী। এমনকি ভোগদখলীয় জমির দোকানপাট সংস্কারেও একাধিকবার বাধা প্রদান করে রাসেল গং।এনিয়ে পক্ষ বিপক্ষে একাধিক মামলা চলমান রয়েছে।

গতকাল বিকেলে আলি হোসেন তার ভাঙ্গা দোকানপাট ও বারান্দা সংস্কার করতে গেলে এ সময় রাসেল মুসল্লী লোকজন নিয়ে এসে আলী হোসেন কে মারধর ও ভাঙচুরের ঘটনা ঘটায়। এ সময়ে নগত টাকা ও আলি হোসেনের মোবাইল ফোন হাতিয় নেয়া হয়। তবে এ ঘটনাকে ধামাচাপা দিতে রাসেল মুসল্লী স্থান ত্যাগ করে সুস্থ থাকা সত্ত্বেও আমতলী সদর হাসপাতালে ভর্তি হয়। দৈনিক স্বাধীন বানীর এ প্রতিবেদকের গোপন ক্যামেরায় সে দৃশ্য ধরা পরে। অন্যদিকে আলী হোসেন তালতলীর একটি প্রাইভেট হাসপাতাল থেকে চিকিৎসা নেয়।

তালতলী থানার এস আই রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি।

তালতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি অভিযোগ পেলে তদন্ত সাপেকে্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »