সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ধর্মঘট এড়াতে রাতেই যাত্রা
প্রকাশ: ৪ নভেম্বর, ২০২২, ৫:৪৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ধর্মঘট এড়াতে রাতেই যাত্রা

মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধের দাবীতে ৪ ও ৫ নভেম্বর বরিশাল থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ থাকায় আগে ভাগেই গন্তব্যে যাত্রা শুরু করেছেন সাধারণ মানুষ।

যে কারণে বরিশালের কেন্দ্রীয় বাস টামিনাল নথুল্লাবাদে যাত্রীদের উপচে পড়া ভীড় লক্ষ্যন করা গেছে। বিএনপি বলছে বিএনপির বিভাগীয় সমাবেশ ঠেকাতে বন্ধ করা হচ্ছে বাস চলাচল।

বৃহস্পতিবার সন্ধ্যাের পর যাত্রীদের ঢল নামে বাস টার্মিনালে। টিকেট না পেয়ে অনেককে অপেক্ষা করতেও দেখা গেছে।
ঢাকাগামী যাত্রী সুবর্ণা পাল বলেন, শুক্রবার ঢাকা যাওয়ার কথা ছিল, বাস চলাচল বন্ধ থাকায় একদিন আগেই রওয়ানা হয়েছি।

যশোরের যাত্রী করিম হাওলাদার বলেন, দুইদিন গাড়ি বন্ধ থাকায় আগেই যেতে হবে। কেননা আমার কাজ শনিবার। টিকেট পাইনি এখনো তাই কাউন্টারের সামনেই বসে আছি।

খুলনার যাত্রী বাপ্পী দাস বলেন, শুক্রবার পরীক্ষা আছে খুলনায়। সব কিছু স্বাভাবিক থাকলে একদিন আগে রওনা দিতাম না। এখন বাধ্যয হয়ে যেতে হচ্ছে।

ঈগল পরিবহনের কাউন্টার ম্যানেজার লিটন চন্দ্র জানান, আজকে যাত্রীদের চাপ বেড়েছে। কারণ আগামী দুইদিন পরিবহন বন্ধ থাকবে, তাই যাত্রীরা আজ তাদের গন্তব্যে পৌছানোর জন্য ছুটছেন।

এম এম পরিবহনের কাউন্টার ম্যানেজার মো. হুমায়ন বলেন, তুলনামূলক আজকে যাত্রীদের চাপ বেশি।

বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি গোলাম মাসরেক বাবলু বলেন, টার্মিনালে যাত্রীদের অনেক চাপ। সবাই দূরপাল্লার রুটের যাত্রী।

কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী সোহেল জানান, বিএনপির বরিশাল বিভাগীয় সমাবেশকে ঠেকাতে দুইদিন পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। আমাদের নেতাকর্মী ও সাধারণ মানুষ যাতে সমাবেশস্থলে না আসতে পারে তাই সরকারের এত তোরজোড়। জনগনের এমন ভোগান্তি আমরা মেনে নেবো না। জনগনই এর জবাব দেবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »