শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ধর্ষণ মামলায় গ্রেফতার কনস্টেবলের পক্ষে কর্মকর্তাকে আসামি করে পাল্টা মামলা
প্রকাশ: ২৯ আগস্ট, ২০২২, ৪:০২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ধর্ষণ মামলায় গ্রেফতার কনস্টেবলের পক্ষে কর্মকর্তাকে আসামি করে পাল্টা মামলা

নিজস্ব প্রতিবেদক :
কীর্তনখোলা নদীতে ঝাঁপিয়ে পালানোর চেষ্টাকারী পুলিশ কনস্টেবলকে ক্রসফায়ারের হুমকি ও মারধরের অভিযোগে মুন্সীগঞ্জ টুরিস্ট পুলিশের এসআইসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় পুলিশ কনস্টেবল কাওছারের বিরুদ্ধে ‘ধর্ষণ’ মামলার বাদী তরুণীর মা এবং খালাকেও আসামি করা হয়েছে।
রোববার বরিশাল অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ধর্ষণ মামলায় গ্রেফতার বরিশাল জেলা পুলিশে কর্মরত কনস্টেবল কাওছারের ভাই ফেরদাউস হোসেন বাবু। তিনি জানান, আদালত মামলাটি গ্রহণ করে বরিশাল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বরিশাল জেলা পুলিশে কর্মরত কনস্টেবল কাওছার বরিশাল নগরীর ১৩নং ওয়ার্ড দক্ষিণ আলেকান্দা নূরিয়া স্কুলের পিছনে বুকভিলা গলিতে নাসিরের বাসায় ভাড়া ওঠেন। বৃহস্পতিবার নাসিরের স্ত্রী মোবাইলে কাওছারকে তার বাসায় ডাকেন। সেখানে আগে থেকেই অপেক্ষা করছিলেন এএসআই হাফিজুর রহমানসহ র্যাবের কয়েকজন লোক। উপস্থিত ছিল বাড়িওয়ালার স্ত্রী (ধর্ষণ মামলার বাদীর মা), ও তার বোন (ধর্ষণ মামলার বাদীর খালা)। এএসআই হাফিজুর নিজেকে র্যাবের লোক পরিচয় দিয়ে কনস্টেবল কাওছারের চোখ বেঁধে ফেলেন এবং কপালে পিস্তল ঠেকিয়ে সঙ্গে থাকা ২০ হাজার টাকা ও চেইন নিয়ে যায়। কাওছারের স্ত্রী স্বামীর খোঁজ করতে গিয়ে জানতে পারে তাকে ত্রিশ গোডাউন এলাকায় তাকে আটকে নির্যাতন করা হচ্ছে। সেখানে গিয়ে দেখে কাওছারকে ইট নিয়ে মারধর করা হচ্ছে। এ সময়ে এএসআই হাফিজুর কনস্টেবল কাওছারের হাতে হ্যান্ডকাপ পরিয়ে হত্যার জন্য নদীতে ফেলে দেয়।
এদিকে রুবাইয়া আক্তার রুবি তার মেয়েকে (ধর্ষিত) বিয়ে করতে বলেন। অন্যথায় ২০ লাখ টাকা চাঁদা দিতে হবে। এসময়ে কাওছার ওখানকার লোকজনের সাহায্য চাইলে লোকজন এগিয়ে এসে উদ্ধার করে। পরে পুলিশ গিয়ে আহত কাওছারকে থানায় নিয়ে আসেন। বর্তমানে কনস্টেবল কাওছার হাসপাতালে চিকিৎসাধীন।
মামলার বাদী ফেরদাউস হোসেন বাবু বলেন, আমি ওই মেয়ের মাকে বলেছি আপনার মেয়েকে দরকার হলে কাওছার দ্বিতীয় স্ত্রী হিসেবে নেবে। কিন্তু তারা তাতে রাজি হননি। এএসআই হাফিজুর রহমান আমার কাছে সরাসরি ২০ লাখ টাকা দাবি করেছেন। এখন আমি চাই সঠিক তদন্তের মাধ্যমে আসল সত্য উদঘাটিত হোক। যদি আমার ভাই অপরাধী হতেন তাহলে তারা আগেই আইনের আশ্রয়ে নিতে পারতেন। কিন্তু তারা তা নাকচ করে মুন্সীগঞ্জ টুরিস্ট পুলিশের এএসআই হাফিজুর রহমান বরিশাল এসে আমার ভাইকে ধরে নিয়ে মারধর করে, হ্যান্ডকাপ পরায়। এটা কি সে পারে? মামলার বিষয়ে এএসআই হাফিজুর রহমান মোবাইলে ফোনে কথা বলতে রাজি হননি।
প্রসঙ্গত, ধর্ষণের মামলায় গ্রেফতার কনস্টেবল কাওছার বর্তমানে কারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বাড়িওয়ালার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়ে ধর্ষণ করায় অন্তঃসত্ত্বা হয়ে পরে ওই তরুণী। সেই তরুণী গিয়ে ত্রিশ গোডাউন এলাকায় কাওছারকে ধরলে সে নদীরে ঝাঁপিয়ে পড়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »