মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ধসে পড়ল দুর্গাসাগরের ২২ ফুট উচ্চতার নির্মাণাধীন গেট
প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ধসে পড়ল দুর্গাসাগরের ২২ ফুট উচ্চতার নির্মাণাধীন গেট

বরিশালের ঐতিহ্যবাহী দুর্গাসাগর দীঘির প্রবেশ গেট নির্মাণের সময় তা ধসে পড়েছে। এতে দুই নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের দুর্গাসাগরে এ ঘটনা ঘটে।

আহত আনিসুর রহমান বলেন, গেট নির্মাণের কাজ চলছিল। আমি মাঝখানে ছিলাম। হঠাৎ করে এটি ভেঙে পড়েছে। আমিসহ আরও একজন আহত হয়েছি।

স্থানীয় বাসিন্দা ফজলে মাসুম বলেন, নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করছিল ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স খান বিল্ডার্স। প্রবেশ পথের গেট ঢালাই দেওয়ার সময় ভেঙে পড়ে। ৩ জন আহত হতে দেখেছি।

গণপূর্ত প্রকৌশল অধিদপ্তর বরিশালের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান বলেন, গেটটা অনেক উঁচুতে। উলটা-পালটা ঢালাই দেওয়ার কারণে এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে আমি গিয়েছিলাম। আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে। ২২ ফুট উঁচু গেটটি নির্মাণে ত্রুটি রয়েছে কিনা সেটি আমরা দেখছি।

বরিশাল এয়ারপোর্ট থানার ওসি কমলেশ চন্দ্র হালদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া হয়। দুইজন আহত হয়েছেন, তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বাবুগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুব্রত বিশ্বাস দাস বলেন, ১৬ কোটি টাকার একটি প্রজেক্ট চলছে দুর্গাসাগরের উন্নয়নে। প্রবেশ পথের গেট তারই একটি অংশ। ঠিকাদারি প্রতিষ্ঠান খান বিল্ডার্স এ কাজটি করছিল। এখানে কারো গাফলতি রয়েছে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে।

বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক গৌতম বাড়ৈ বলেন, এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে বাবুগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও গণপূর্ত প্রকৌশল অধিদপ্তরের এসডিকে সদস্য করে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হচ্ছে। কেন রডসহ ঢালাই ছুটে পড়বে সেটা তদন্ত করা হবে। কেউ দোষী হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »