● ●


নগরীতে নারী শ্রমিককে কুপিয়ে জখম
প্রকাশ: ১৭ মে, ২০২০, ২:২৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

নগরীতে নারী শ্রমিককে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদকঃ
বরিশাল নগরীতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারী শ্রমিককে কুপিয়ে জখম করেছে এক যুবক। শনিবার (১৬ মে) রাত দশটার দিকে ২২নং ওয়ার্ড জিয়া সড়ক এলাকায় ক্যাপ্টেন (অবঃ) সিরাজুল ইসলাম ক্লিনিক এর সামনে এ ঘটনা ঘটে।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোতয়ালী থানার এস আই আরিফুল ইসলাম। গুরুতর জখম মারুফাকে (২১) বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত মারুফা নগরীর ফরচুন সু কম্পানিতে চাকরী করেন। তার বাড়ি ঝালকাঠী জেলার রাজাপুর থানার রোলা গ্রামের মৃত ইউসুফ হাওলাদারের মেয়ে। সে নগরীর কাউনিয়া এলাকার ৩নং ওয়ার্ডের একটি ভাড়া বাসায় থেকে ওই কম্পানিতে চাকরী করে আসছেন।আহত মারুফা জানান, নগরীর ৫নং ওয়ার্ডের পলাশপুর এলাকার হামলাকরী কামাল গাজি ৫/৭ দিন যাবত ফরচুন সু কম্পানির সামনে ঘুর ঘুর করে এসময় তাদের উভয় পক্ষের কথা হয়।পাশাপাশি মোবাইল ফোন নাম্বার দেয়া নেয়া হয়। মারুফাকে হামলাকারী কামাল গাজির মায়ের কাছে নিয়ে দেখা করা কথা বলে বাসা থেকে বের করে। শনিবার (১৬ মে) রাত দশটার দিকে জিয়া সড়ক এলাকায় পৌছালে মারুফা তাকে প্রশ্ন করলে হামলাকারী উত্তর না দিয়ে তাকে এলোপাতারি কুপিয়ে জখম করে।এসময় মারুফার ডাকচিৎকার শুনে স্থানীয়রা ওই যুবককে আটক করে কোতয়ালী থানায় সোপর্দ করে ।হামলাকারী কামাল গাজি পটুয়াখালী জেলার বাউফল থানার জামাল গাজীর ছেলে সে।কামাল গাজী নেশায় কাতর হয়ে থাকেন বলে জানান তার বোন ইয়াসমিন। বোন ইয়াসমিন ভয়েস অব বরিশালকে বলেন, আমি পলাশপুর বউ বাজার এলাকায় থাকি, ভাই কামাল কোথায় থাকে তা আমার জানা নেই। কামালের আগের ঘরে তিনটি মেয়ে রয়েছে তা আমি দেখা শুনা করি।এদিকে মারুফার বোন হনুফা ভয়েস অব বরিশালকে জানান, আমাদের বাড়ি অন্য জেলায় বরিশালে কেউ না থাকার কারনে সকাল ছাড়া আসতে পারছিনা। মামলার প্রস্ততি নেয়ার কথা জানিয়েনছেন আহত পরিবার।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »