
স্টাফ রিপোর্টার
দীপ্ত টিভিতে শুরু হচ্ছে কথা সাহিত্যিক হাসান আজিজুল হকের উপন্যাস অবলম্বনে ধারাবাহিক নাটক ‘?আগুন পাখি’। প্রচার শুরু হবে ১লা আগস্ট সোমবার থেকে প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে এবং পরদিন দুপুর ১২টা ৩০ মিনিটে। নাটকটি পরিচালনা করেছেন পারভেজ আমিন। অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, গোলাম ফরিদা ছন্দা, আহছানুল হক মিনু, মৌটুসী বিশ্বাস, ইনতেখাব দিনার, আজাদ আবুল কালাম, শম্পা রেজা, নাজনিন হাসান চুমকী, বৈশাখী ও আরও অনেকে।