সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


নতুন বছরেই প্রেমিকাকে বিয়ে করছেন ঋতিক? 
প্রকাশ: ১১ জানুয়ারি, ২০২৩, ১:২৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

নতুন বছরেই প্রেমিকাকে বিয়ে করছেন ঋতিক? 

 অনলাইন ডেস্ক 

সুজানার সঙ্গে দীর্ঘ ১৪ বছরের দাম্পত্য জীবন কাটিয়েছেন বলিউড তারকা ঋতিক রোশন। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর কয়েকজন বলিউড নায়িকার সঙ্গে নাম জড়িয়েছে হৃতিকের। এদের মধ্যে কঙ্গনা রানাউত ছিলেন অন্যতম; কিন্তু এ প্রসঙ্গে কখনই প্রকাশ্যে মুখ খোলেননি এই অভিনেতা। 

তবে সাবা আজাদের বিষয়ে কোনো কিছু গোপন রাখেননি ঋতিক। লোকচক্ষুর আড়ালে রাখেননি তিনি। ইতোমধ্যেই একত্রবাস শুরু করেছেন তারা। নতুন ফ্ল্যাটও কিনেছেন এই অভিনেতা। এখন তারা বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলেও বলি মহলের খবর। 

মঙ্গলবার ৪৯ বছরে পা দিয়েছেন হৃতিক রোশন। এদিন প্রেমিকা সাবা আজাদ অভিনেতাকে জন্মদিনের আদুরে শুভেচ্ছা জানানোর পর থেকেই তাদের বিয়ের বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

ঘনিষ্ঠমহলের বরাতে আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, সাবার সঙ্গে ভীষণ খুশি ঋতিক। এছাড়া এই অভিনেতার দুই ছেলে রেহান-হৃদানও পছন্দ করে সাবাকে। এই মুহূর্তে বেশ কিছু কাজ রয়েছে হৃতিক-সাবার হাতে। তাই বছর শেষে বিয়ের পিঁড়িতে বসবেন তারা। তবে বিয়ের বিষয়ে এখনো মুখ খুলেননি ঋতিক ও সাবা।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »