মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নদীতে বালু ভর্তি জিও ব্যাগ ফেলতে গিয়ে শ্রমিক নিখোঁজ
প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২২, ৭:৩৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

নদীতে বালু ভর্তি জিও ব্যাগ ফেলতে গিয়ে শ্রমিক নিখোঁজ

মোঃ রাকিবুল ইসলাম রুবেল,ভোলা প্রতিনিধি

ভোলার চরফ্যাশন উপজেলায় মেঘনা নদীর তীর রক্ষা বাঁধে বালু ভর্তি জিও ব্যাগ ফেলতে গিয়ে পানিতে পড়ে মো. শাহিন (৩০) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুর পৌঁনে ২টার দিকে উপজেলার বেতুয়া প্রশান্তি পার্ক সংলগ্ন মেঘনা নদীর তীরবর্তী বেড়িবাঁধে এ দুঘটনা ঘটে।

নিখোঁজ শাহীন উপজেলার আসলামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডেও আয়েশাবাগ গ্রামের বাদশা হাওলাদারের ছেলে।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল নোমান বলেন, সকাল থেকে বেশ কয়েকজন শ্রমিক বেতুয়া এলাকায় নদীর তীর ধরে ভাঙ্গন রোধে বালু ভর্তি জিও ব্যাগ ফেলার কাজ করছিলেন।

দুপুরের দিকে ব্যাগ ফেলতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে শাহিন নামে এক শ্রমিক নিখোঁজ হন। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা কাজ করছেন।

অপরদিকে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল কিঞ্জল বলেন, নিখোঁজ শ্রমিকের সন্ধানের জন্য কোস্টগার্ডের ডুবুরি দল ভোলা থেকে চরফ্যাশনে গিয়ে উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »