শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


নদী  বিলীন হচ্ছে চালিতাবুনিয়া!
প্রকাশ: ৩১ মে, ২০২২, ৮:১৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

নদী  বিলীন হচ্ছে চালিতাবুনিয়া!

মোঃফিরোজ ফরাজী রাঙ্গাবালী পটুয়াখালী। ভয়াল আগুনমুখা, ডিগ্রি ও রাবনাবাদ নদী ঘেঁষা ইউনিয়নের নাম ‘চালিতাবুনিয়া’। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা সদর থেকে নদীপথে প্রায় ২০ কি.মি দূরেই এর অবস্থান। প্রায় ১২ থেকে ১৪ হাজার মানুষের বাস এখানে।

কিন্তু বহুবার নদী ভাঙনের শিকার এখানকার মানুষজন। একদিকে নদীর ভাঙন, আরেকদিকে ভিটেবাড়ি হারিয়ে নি:স্ব হবার আশঙ্কা।

স্থানীয়দের কেউ কেউ বলছেন, ২০১৩ সাল থেকে চালিতাবুনিয়ায় নদী ভাঙন শুরু হয়। এই দশ বছরে কয়েক শ’ বসত বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। কিন্তু ভাঙন ঠেকাতে কোন সমাধান দিতে পারেনি সংশ্লিষ্টরা।

নদীর ভাঙনে নি:স্ব প্রায় এখানকার মানুষ। কেউ হারিয়েছে সম্বলের কৃষি জমি, কেউ হারিয়েছে একমাত্র বসতভিটাটুকুও। আবার অনেকেই সব ছেড়ে চলে গেছে অন্য এলাকায়।

আর যেসব লোকজন সব কিছুকে উপেক্ষা করে টিকে আছে তারা বলছেন, তাদের ভরসা বেড়িবাঁধ।

কিন্তু সর্বশেষ ঘূর্ণিঝড় ইয়াস এবং এর আগের ঝড়ে ওইসব বাঁধের কোথাও ভেঙে যায়, কোথাও আবার হয় ঝুঁকিপূর্ণ। ফলে অরক্ষিত হয়ে পড়েছিল চালিতাবুনিয়ার বেশ কয়েকটি গ্রাম। আর জোয়ারের পানি বাড়লে তলিয়ে যায় বাসাবাড়ি, ফসলি জমি।

নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত লোকজন বলছেন, তারা জোয়ারে ডোবেন আর ভাটায় ভাসেন। ভাঙনের কবলে পড়ে কেউ কেউ নিঃস্ব হয়েছেন। আবার কারও কারও প্রায় তিন থেকে চারবার বাড়িঘর বদল করতে হয়েছে। তাই ভাঙন ঠেকাতে টেকসই পদক্ষেপের দাবী জানান তারা।

এদিকে, চলতি বছরে প্রায় দুই কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে ক্ষতিগ্রস্ত বিবির হাওলা, উত্তর-মধ্য চালিতাবুনিয়া, উত্তর চরলতা ও গরুভাঙা গ্রামের ৬ কিলোমিটার বাঁধ নির্মাণ কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।

কিন্তু কাজের মান এবং পরিকল্পনা নিয়ে নানা প্রশ্ন তুলছেন এলাকার লোকজন। বলছেন, ভাঙনের মুখে জিওব্যাগ কিংবা ব্লগ না দিয়েই অপরিকল্পিত বাঁধ নির্মাণ চলছে। তাদের অভিযোগ, স্থানীয় জনপ্রতিনিধিদের উদাসীনতায় ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ করছে নিম্নমানের। আর তাই তারা মনে করছেন, এমন উদ্যোগে শঙ্কা আরও বাড়বে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, এমন কিছু অভিযোগ পেয়েছেন তারা। শিগগরই ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে বলেন, নিয়ম অনুযায়ী কাজ হবে।

তিনি আরও বলেন, গত বছর এবং এর আগের ঝড়ে ক্ষতিগ্রস্ত চালিতাবুনিয়ার কিছু ঝুঁকিপূর্ণ জায়গা ছিল। সেখানে ৬ কিলোমিটার বাঁধ নির্মাণের টেন্ডার করা হয়। সেই কাজ চলমান আছে। আগামী এক মাসের মধ্যে কাজগুলো ঠিকাদারদের হস্তান্তর করবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »