বুধবার ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


নববধূ চম্পা হত্যা, টাকার বিনিময়ে আসামিদের অব্যাহতির অভিযোগ
প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২২, ১১:৩৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

নববধূ চম্পা হত্যা, টাকার বিনিময়ে আসামিদের অব্যাহতির অভিযোগ

 
টাকার বিনিময়ে কলাপাড়ার চাঞ্চল্যকর নববধূ চম্পা হত্যা মামলার প্রধান আসামিদের বাদ দিয়ে অভিযোগপত্র (চার্জশিট) দেওয়ার অভিযোগ উঠেছে। মামলার তদন্ত কর্মকর্তা পটুয়াখালী পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মো. আব্দুল মতিন খানের বিরুদ্ধে এ অভিযোগ করা হয়।

এ চার্জশিট বাতিল করে পুনরায় তদন্তের দাবি জানিয়ে মামলার বাদী মো. চাঁন মিয়া সিকদার রোববার আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন। 

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আব্দুল মতিন খান তার কাছে তিন লাখ টাকা ঘুস দাবি করেন। তার দাবি করা টাকার মধ্যে দেড় লাখ টাকা দেন। বাকি টাকা না দিতে পারায় তদন্ত কর্মকর্তা আসামিদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে প্রধান আসামি বাবুল হাওলাদারকে অভিযোগপত্রে রেখে এজাহার নামীয় ও ঘাতক বাবুলের স্বীকারোক্তিমূলক আসামিদের অভিযোগপত্র থেকে অব্যাহতি দিয়েছেন। 

মামলার বাদী গত ৬ নভেম্বর এ অভিযোগপত্র বাতিল চেয়ে পুনঃতদন্তের জন্য কলাপাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নারাজির আবেদন করেছেন। 

অভিযোগে জানা গেছে, ২০২০ সালের ১ জানুয়ারি তালতলী উপজেলার কলারং গ্রামের চাঁন মিয়া সিকদারের কন্যা চম্পার সঙ্গে পার্শ্ববর্তী কলাপাড়া উপজেলার চাকামুইয়া ইউনিয়নের গামরীবুনিয়া গ্রামের কাদের হাওলাদারের ছেলে বাবুল হাওলাদারের বিয়ে হয়। বিয়ের ১২ দিনের (১২ জানুয়ারি) মাথায় বন্ধুর বাড়িতে বেড়াতে নেওয়ার কথা বলে স্ত্রী চম্পাকে নিয়ে যান স্বামী বাবুল হাওলাদার ও অন্য আসামিরা। 

এর পর থেকে নববধূ চম্পা নিখোঁজ হয়। এ ঘটনায় চম্পার বাবা চাঁন মিয়া সিকদার ওই বছর ১৪ জানুয়ারি তালতলী থানায় জামাতা বাবুলের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেন। নিখোঁজের ১০ দিন পর ওই বছর ২২ জানুয়ারি নববধূ চম্পার স্বামী বাবুল হাওলাদারের বাড়ির সন্নিকটে মাঠে মাটিচাপা দেওয়া অবস্থায় তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। 

এ ঘটনায় চম্পার বাবা চাঁন মিয়া সিকদার বাদী হয়ে ওই দিন কলাপাড়া থানায় ঘাতক বাবুল হাওলাদারকে প্রধান আসামি করে ১১ জনের নামে হত্যা মামলা করেন। ঘটনার দেড় মাস পর ২০২০ সালের ৭ মার্চ পুলিশ প্রধান আসামি ঘাতক বাবুলকে গ্রেফতার করে। ঘাতক বাবুল হাওলাদার থানায় ও আদালতে তার সহযোগীর নাম উল্লেখ করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। 

আদালত মামলাটি তদন্তের জন্য পটুয়াখালী পিবিআইতে পাঠান। কিন্তু পিবিআইয়ের তদন্তকারী কর্মকর্তা মো. আব্দুল মতিন খান প্রধান আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে দেওয়া আসামি এবং এজাহার নামীয় আসামিদের অব্যাহতি দিয়ে শুধু প্রধান আসামি বাবুলকে আসামি রেখে গোপনে এ বছর ২ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। 

ওই অভিযোগপত্রে উল্লেখ আছে, প্রধান আসামি বাবুল হাওলাদার নিজের পরিকল্পনাই তিনি স্ত্রী চম্পাকে হত্যা করেছেন। 

তিনি আরও অভিযোগ করেন, তদন্তকারী কর্মকর্তা টাকার বিনিময়ে আমার ও আমার মানিত সাক্ষীদের বক্তব্য বিকৃত করে উপস্থাপন করে অভিযোগপত্র দিয়েছেন। এই অভিযোগপত্রে আমি ন্যায়বিচার পাব না। ওই অভিযোগপত্র বাতিল করে পুনরায় তদন্ত করার দাবি জানাই।

এ বিষয়ে তদন্ত কর্মকর্তা মো. আব্দুল মতিন খান টাকা নেওয়ার কথা অস্বীকার করে বলেন, তদন্তানুসারে শুধু প্রধান আসামি বাবুলের বিরুদ্ধেই চূড়ান্ত অভিযোগপত্র দেওয়া হয়েছে। বাদী আদালতে অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি দিতে পারেন।

পিবিআইয়ের পটুয়াখালী জেলা পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দিয়েছেন। তদন্তে তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে নিয়মানুসারে আমার কাছে অভিযোগ দিলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে। 




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »