সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নমুনা পরীক্ষা নিয়ে হিমশিম খাচ্ছে বরিশাল স্বাস্থ্য বিভাগ
প্রকাশ: ৭ জুলাই, ২০২১, ১২:০৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

নমুনা পরীক্ষা নিয়ে হিমশিম খাচ্ছে বরিশাল স্বাস্থ্য বিভাগ
রিপোর্ট পেতে ৩ দিন বিলম্ব, ল্যাবে নমুনা জট

বরিশাল খবর ডেক্স :

ল্যাবের সক্ষমতার চেয়ে বেশি পরিমাণ করোনা পরীক্ষার নমুনা আসায় রিপোর্ট দিতে হিমশিম খাচ্ছে বরিশাল স্বাস্থ্য বিভাগ। নমুনা পরীক্ষা করতে দেওয়া অধিকাংশ রোগীদেরই রিপোর্ট পেতে বিলম্ব হচ্ছে। ভোলায় আরটি পিসিআর ল্যাব থাকলেও বাকি ৫ জেলাসহ পার্শ্ববর্তী উপজেলার একমাত্র ভরসাস্থল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাব। এ ল্যাবে দৈনিক ১৮৮টি নমুনা পরীক্ষার সক্ষমতা থাকলেও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই (শেবাচিম) গড়ে প্রায় দুশ’ নমুনা জমা হচ্ছে। এর বাইরে বিভাগের অপর জেলা ও উপজেলাগুলো থেকেও আসছে সাড়ে তিনশ থেকে চারশ নমুনা। বিভিন্ন উপজেলায় জিন এক্সপার্ট ও রেপিট এন্টিজেন্ট টেস্টে সর্বোচ্চ ৫০ থেকে ৬০টি নমুনা পরীক্ষা করা সম্ভব হলেও বাকিটা চলে আসে শেবাচিমে। ফলে গত কয়েকদিন ধরে সক্ষমতার কয়েকগুন বেশি নমুনা নিয়ে বিপাকে পড়েছে স্বাস্থ্য বিভাগ।

করোনাভাইরাস: বেসরকারি হাসপাতালগুলোয় শনাক্তকরণ পরীক্ষা করা হচ্ছে না কেন -  BBC News বাংলা

চাপ সামলাতে শুক্রবার ৩৬৬টি নমুনা ঢাকায় পাঠিয়েছে বরিশাল স্বাস্থ্য বিভাগ। কিন্তু এসব নমুনাসহ শেবাচিমের আরটি পিসিআর ল্যাবে জমে থাকা নমুনার ফলাফল পেতে ৩ থেকে ৪ দিন কারো কারো আরও বেশি সময় লেগে যাচ্ছে। নমুনা পরীক্ষার রিপোর্ট পেতে বেশি সময় লেগে যাওয়ায় অনেক রোগী চিকিৎসা ব্যবস্থাপনা না নিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ছে। আবার কারোর তেমন উপসর্গ না থাকায় অবাধে চলাফেরা করার ৩/৪ দিন পর জানতে পারছে পজেটিভ। অনেকের উপসর্গ থাকলেও তারা নানান কারণে নমুনা পরীক্ষা না করানোর ফলে সংক্রমিত হচ্ছে আশপাশের মানুষ। এতে করে বিভাগে প্রতিদিনই আগের দিনের চেয়ে বেশি আক্রান্তের চিত্র ফুটে উঠেছে। এছাড়াও উপসর্গ থাকা রোগীদের নমুনা সংগ্রহ (নাক-মুখের ভেতরের লালা) সংগ্রহ থেকে শুরু করে পরীক্ষাগারে তা প্রক্রিয়াজাত করার জন্য মেডিকেল টেকনোলজিস্ট সংকট রয়েছে বিভাগের সকল জেলা ও উপজেলাগুলোতে। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ৬ জেলা ও ৪২টি উপজেলার হাসপাতালে মেডিকেল টেকনোলজিস্টের পদ প্রায় অর্ধেক শূন্য রয়েছে।

করোনায় একাধিক মৃত্যু দেখলো বরিশালের সব জেলা | Barishal News

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবের দায়িত্বরতরা জানিয়েছেন, ৫ জেলা ও শেবাচিম হাসপাতাল মিলিয়ে বর্তমানে দৈনিক গড়ে ৫শ’র অধিক নমুনা আসছে। অথচ সক্ষমতা রয়েছে ১৮৮টি নমুনা পরীক্ষার। যদিও নমুনা বেশি পরিমাণে জমে গেলে তা বিভাগীয় স্বাস্থ্য অফিসের তত্ত্বাবধানে ঢাকায় পাঠিয়ে দেয়। কিন্তু এতে করে নমুনার রিপোর্ট পেতে অধিক সময়ক্ষেপণ হচ্ছে। শনিবার দিনশেষে তাদের হাতে দু’শ অতিরিক্ত এবং শের-ই-বাংলা মেডিকেল থেকে ১৯৮টি যুক্ত হয়েছে। এর বাইরের ৫ জেলা থেকে আরও নমুনা আসলে কমপক্ষে ৭শ’ নমুনা যুক্ত হবে বলে সংশ্লিষ্টরা জানান।

শেবাচিমের পিসিআর ল্যাবের প্রধান ও মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক একেএম আকবর কবীর জানান, গত কয়েকদিন ধরে সক্ষমতার অধিক নমুনা আসছে। তবে কয়েকদিন পর পর ৩ থেকে ৪শ’ করে নমুনা স্বাস্থ্য বিভাগ ঢাকায় পাঠিয়ে দিচ্ছে। তিনি আরও জানান, এ ল্যাবে বর্তমানে একজন ল্যাব কনসালটেন্ড সহ ৭ জন কর্মরত রয়েছে। এদিকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে দৈনিক প্রায় ১৭০ জনের নমুনা সংগ্রহ হওয়ায় সেখানে নানান অনিয়মের অভিযোগ উঠেছে। সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত করোনার নমুনা সংগ্রহ করার কথা থাকলেও বেলা ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত নমুনা সংগ্রহ এবং অনেককেই ফিরিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে দেখা গেছে, করোনা পরীক্ষা করাতে গিয়ে এই কাউন্টার থেকে সেই কাউন্টারে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়ছে রোগীরা। একাধিক রোগী ও তার স্বজনরা জানান, একদিকে করোনা পরীক্ষায় ভোগান্তি অপরদিকে রিপোর্ট পেতে বিলম্ব সব মিলিয়ে দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

পিসিআর যন্ত্রে ত্রুটি, বরিশালে করোনা পরীক্ষা বন্ধ | প্রথম আলো

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ সূত্র জানায়, গত এক সপ্তাহ ধরেই বিভাগে গড়ে আক্রান্ত হচ্ছে দু’শ’র বেশি মানুষ। উপসর্গ ও আক্রান্ত মিলিয়ে গড়ে ১০ জনের মৃত্যু হচ্ছে। প্রয়োজনের চেয়ে কয়েকগুণ কম জনবলের শেবাচিমের ১৫০ বেডে’র করোনা ওয়ার্ডে আরো ৫০ বেড বাড়িয়ে ২শ’তে উন্নীত করলেও চিকিত্সা সেবা পাচ্ছে না রোগীরা। গতকাল ১৮৫ জন রোগী ভর্তি থাকায় চিকিত্সা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। নতুন ১০টি সহ আইসিইউ বেড রয়েছে ২২টি। এর মধ্যে ২১টি বেডে চিকিত্সাধীন রয়েছেন আশংকাজনক রোগী। এছাড়াও আরটি পিসিআর ল্যাবের সব শেষ রিপোর্টে শনিবার করোনা শনাক্তের হার ৫৪ দশমিক ৭৩। ১৯০ জনের পরীক্ষায় ১০৪ জনের নমুনা পজেটিভ আসে। আগেরদিন শুক্রবার প্রকাশিত রিপোর্টে শনাক্তের হার ছিলো ৫৩ ভাগ। বৃহস্পতিবার শনাক্তের হার ছিলো ৫৩ দশকি ৩৬ ভাগ।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, করোনার নমুনা সংগ্রহ বিভাগ জুড়ে বর্তমানে ৭শ’র অধিক। ভোলা ও বরিশালের আরটি পিসিআর ল্যাবের বাইরে উপজেলাগুলো জিন এক্সপার্ট ও রেপিট এন্টিজেন্ট টেস্ট করা হচ্ছে।

সোর্স : ইত্তেফাক




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »