শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


নলছিটিতে করোনা আক্রান্তদের ফ্রি অক্সিজেন সেবা দিবে দুকস
প্রকাশ: ৭ জুলাই, ২০২১, ৬:৩১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

নলছিটিতে করোনা আক্রান্তদের ফ্রি অক্সিজেন সেবা দিবে দুকস

মিলন কান্তি দাস,,ঝালকাঠি নলছিটি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে করোনা আক্রান্ত রোগীদের শ্বাসকষ্টের হাত থেকে রক্ষা করতে ফ্রি অক্সিজেন সার্ভিসের সূচনা করা হয়েছে।
৭ জুলাই বুধ সকাল ১১টায় পৌর ভবন চত্বরে দুঃস্থ কল্যাণ সংস্থা(দুকস)’র মানবিক কাজের উদ্বোধন করেন নলছিটি পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান ।
দুঃস্থ কল্যাণ সংস্থার চেয়ারম্যান এইচ এম সিজারের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক হাসান আল মামুন লিমনের সঞ্চালনায় ফ্রি অক্সিজেন সেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলছিটি পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও বিশিষ্ট সাংবাদিক মুঃ মনিরুজ্জামান মুনির, সংরক্ষিত নারী কাউন্সিলর দিলরুবা রেজা,নলছিটি সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক মোহম্মদ হাসান আলম সুমন, নলছিটি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মিলন কান্তি দাস,মোহম্মদ কামাল হোসেন, মোহম্মদ মশিউর রহমান, কৃষক লীগের নেতা মোহম্মদ হানিফ হাওলাদার উপস্থিত ছিলেন।
করোনা (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের মধ্যে যাদের শ্বাসকষ্ট রয়েছে তাদের ফ্রি অক্সিজেন সার্ভিস দেওয়ার ঘোষণা দেয়া হয়। আর্থিক সামর্থ্য আছে এমন পরিবার গুলো চাইলে রিফিল চার্জ বাবদ ৫শত টাকা অনুদান দিতে পারবে। বীর মুক্তিযোদ্ধা ও অসহায়দের জন্য এ সেবা সম্পুর্ণ ফ্রি।
মেয়র আবদুল ওয়াহেদ খান এ ধরনের আয়োজন করার জন্য দুঃস্থ কল্যাণ সংস্থার সদস্যদের অভিনন্দন জানান। এবং বলেন যদি করোনা আক্রান্ত কারো দাফন কাফনের জন্য আর্থিক সমস্যা থাকে তাদের সহযোগিতা করা হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »