শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


নলছিটিতে ঘূর্ণিঝড় ইয়াসে রাস্তা-ঘাট, মাছের ঘের, পানের বরজ ও ফসলের ব্যাপক ক্ষতি
প্রকাশ: ২৭ মে, ২০২১, ৪:২৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

নলছিটিতে ঘূর্ণিঝড় ইয়াসে রাস্তা-ঘাট, মাছের ঘের, পানের বরজ ও ফসলের ব্যাপক ক্ষতি

নলছিটি প্রতিনিধিঃ

ঘূর্ণিঝড় ইয়াসে প্রভাবে সৃষ্ট জোয়ারের পানিতে প্লাবিত হয়ে নলছিটির মাছের ঘের,রাস্তা-ঘাট,পানের বরজ ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
গত ২৫ থেকে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জোয়ারে পানিতে প্লাবিত হয়েছে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার বেশকিছু গ্রাম। গত ২৫ মে মঙ্গলবার সকাল থেকেই জোয়ারে পানিতে পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নের বেশ কিছু এলাকা প্লাবিত হতে শুরু করে। গতকাল ২৬ মে


ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে নলছিটির সুগন্ধা ও বিষখালী নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩-৪ ফুট উচ্চতায় পানি বৃদ্ধি পায়। ফলে পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। জোয়ারের পানিতে প্লাবিত হয়ে বেশ কিছু ইট ও মাটির রাস্তা ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়াও মাছের ঘের,পানের বরজসহ বিভিন্ন ধরনের মৌসুমী ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
ঘের মালিক নূর আলম, আবদুল্লাহ আল মামুনসহ বেশ কজন জানান অস্বাভাবিক জোয়ারের পানিতে মাছের ঘের সম্পূর্ণ তলিয়ে গেছে এতে আমার প্রচুর টাকার লোকসানের মুখে পড়তে হবে।
পানের বরজের মালিকদের কাছ থেকে জানা গেছে, চলতি বছরে বৃষ্টি না হওয়ার কারনে এমনিতেই পানের ফলন ভালো হয়নি। আবার বন্যার পানিতে বরজ তলিয়ে গিয়ে বরজের ব্যাপক ক্ষতি হলো। এই লোকসান কীভাবে পূরণ করবো তা আমরা ভেবে পাচ্ছি না। নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ক্ষয় ক্ষতির বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হচ্ছে বলে জানিয়েছেন একাধিক জন প্রতিনিধি।
উপজেলার দশটি ইউনিয়নের খোজ নিয়ে জানা গেছে ঘূর্ণিঝড় ইয়াসের কারনে জানমালের ক্ষতি না হলেও পানিতে তলিয়ে গেছে মাছের ঘের, পানের বরজ ও ফসলি জমি।
নলছিটি পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান জানান ইয়াসে পৌরসভায় ক্ষয় ক্ষতির পরিমাণ সরেজমিনে দেখতে গতকাল পৌরসভার কাউন্সিলরদের নিয়ে বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেছি। আমার পৌরসভার রাস্তা ঘাট,মাছের ঘের,পানের বরজ ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে নলছিটি উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার, ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় ১৭টি আশ্রয় কেন্দ্র, মেডিকেল টিম এবং পর্যাপ্ত খাদ্য সামগ্রী মজুদ রেখেছিলাম। পূর্ণিমার প্রভাব এক হয়ে জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। এজন্য উপকূলীয় অঞ্চলে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। উপজেলায় ১৭ টি আশ্রয়কেন্দ্র ও ইউনিয়ন পর্যায়ে মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে এবং পর্যাপ্ত ত্রাণসামগ্রী মওজুদ রয়েছে। কৃষি,মৎস্য, প্রকল্প বাস্তবায়ন অফিস, জন প্রতিনিধিসহ বিভিন্ন মহল থেকে খবর নিয়েছি। ইয়াসে নলছিটি উপজেলায় দুই কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »