মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


নলছিটিতে জনসচেতনতা সৃষ্টিতে তিন প্রশাসনের প্রচেষ্টা
প্রকাশ: ১৮ মে, ২০২০, ৩:১৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

নলছিটিতে জনসচেতনতা সৃষ্টিতে তিন প্রশাসনের প্রচেষ্টা

নলছিটি প্রতিনিধি :
নলছিটির মানুষদের সচেতন করতে সিভিল, সেনা ও পুলিশ প্রশাসন প্রচেষ্টা অব্যাহত ভাবে চালিয়ে যাচ্ছে।
১৮ মে সোমবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত হোসেন সেনাবাহিনীকে সাথে নিয়ে শহরের বিভিন্ন বিপণি বিতাণ ও প্রধান সড়ক গুলোতে সচেতনামূলক প্রচারণা চালায়। স্বাস্থ্য বিধি মেনে না চলার কারনে ২ ব্যবসায়ীকে ৬ হাজার টাকা অর্থ দন্ড করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেটও সহকারী (ভূমি) মোহম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেন জনসমাগম বেশি হওয়ায় সেনাবাহিনীর সহায়তা নেওয়া হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা অহেতুক ঘুরাঘুরি করা ও মাস্ক বিহীন লোকদের ধাওয়া দেন।
জনতাকে সচেতন করতে হ্যান্ড মাইক দিয়ে বাহিরে অসচেতনভাবে ঘোরাফেরা না করাতে অনুরোধ করেন।
অপরদিকে পুলিশ প্রশাসন সামাজিক দূরত্ব বজায় রাখতে কাজ করছেন ‘করোনা” সংকটের শুরু থেকেই। আজকেও অফিসার ইনচার্জ শাখাওয়াত হোসেন পিপিএম এবং ইন্সপেক্টর তদন্ত আব্দুল হালিম তালুকদার ফাড়ি ইনচার্জ এসআই সোলায়মান সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সচেতনতা মূলক প্রচারণা চালিয়েছেন।
অপরদিকে একদল লোক কোনো সব কিছুকেই তোয়াক্কা না করে নিজেদের মতো ঘোরাঘুরি করছে। স্বাস্থ্যবিধি না মেনেই চলছে কেনাকাটার ধুম। শহরের মধ্যে করোনা রোগী সনাক্ত হওয়ার পরেও মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি না হওয়ায় ফলে নলছিটি স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আছে বলেই মনে করছে সচেতন মহল।

মিলন কান্তি দাস
নলছিটি,ঝালকাঠি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »