শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


নলছিটিতে দুই দলিল লেখকের সনদ স্থগিত
প্রকাশ: ২০ জুন, ২০২২, ১০:৩৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

নলছিটিতে দুই দলিল লেখকের সনদ স্থগিত

মিলন কান্তি দাস নলছিটি,ঝালকাঠি:

নলছিটিতে পক্ষগনের যোগসাজশে ভুয়া দলিল রেজিস্ট্রি করায় দলিল লেখক মিজানুর রহমান(সনদ নং-১০১) ও দলিল লেখক মো. আসলাম’র (সনদ নং-৭০) সনদ সাময়িক ভাবে স্থগিত করা হয়েছে। ঝালকাঠির জেলা রেজিস্ট্রার মোঃ আব্দুল বারী স্বাক্ষর করা সনদ স্থগিত ও কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। নোটিশে তাদের সনদ কেন স্থায়ীভাবে বাতিল করা হবে না তা আগামী দশ কার্য দিবসের মধ্যে দাখিল করতে বলা হয়েছে।

জানা গেছে দলিল লেখক মো. আসলাম ২০২১ সালের সেপ্টেম্বর মাসের ৯ তারিখে পক্ষগনের সাথে যোগসাজশে সরকারি কৃৃষি বন্দোবস্ত দলিলের ১৩ নং শর্ত  অনুযায়ী হস্তান্তর যোগ্য না হওয়া সত্বেও জাল খতিয়ান ও জাল খাজনা দাখিলা তৈরি করে একটি দলিল রেজিষ্ট্রি সম্পাদন করেন। ওই বছরের এপ্রিল ও মে মাসে সম্পত্তির মালিকানা নিশ্চিত না হয়ে পক্ষগনের যোগসাজশে আরো দুটি ভুয়া দলিল রেজিষ্ট্রি করেন দলিল লেখক মো. মিজানুর রহমান।ণ

এছাড়া আরেক দলিল লেখক মো. আল আমিন ২০২০ সালের অক্টোবর মাসের ৩০ তারিখ একটি দলিল রেজিষ্ট্রি করেন যার ভিতরে একজন দাতা সরকারি তালিকাভুক্ত মানুসিক ও বাক প্রতিবন্ধী রয়েছেন। দলিল লেখক মো. আল আমিন কে তার বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না সেই মর্মে আগামী দশ কার্য দিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে নলছিটির সাব রেজিষ্ট্রার মো. সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »