শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


নলছিটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্বোধন করলেন আমির হোসেন আমু এমপি
প্রকাশ: ১০ আগস্ট, ২০২১, ৪:৪০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

নলছিটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্বোধন করলেন আমির হোসেন আমু এমপি

মিলন কান্তি দাস,নলছিটি,ঝালকাঠিঃ

নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের ভরতকাঠি গ্রামে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
১০ আগস্ট মঙ্গলবার বেলা ১১টায় ভার্চুয়ালী যুক্ত হয়ে এ স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেন ঝালকাঠির-২ আসনের সংসদ সদস্য ও ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক আলহাজ্ব আমির হোসেন আমু।
দপদপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি সোহরাব হোসাইন বাবুল মৃধার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন চৌধুরী, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহম্মদ শহিদুল ইসলাম, মেডিকেল অফিসার ডাক্তার তানজিলা তাজিন, ঝালকাঠি স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী শৈলেন্দ্রনাথ মন্ডল, উপজেলা আওয়ামী লীগ’র প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহম্মদ জলিলুর রহমান আকন্দ,দপ্তর সম্পাদক মোহম্মদ ইউসুফ আলী তালুকদার প্রমুখ।
দপদপিয়া ইউনিয়নের গর্ভবর্তী মাসহ সাধারণ মানুষ দীর্ঘদিন ধরেই স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হয়ে আসছিল। জরুরি স্বাস্থ্য সেবার জন্য তাদেরকে উপজেলা, বরিশাল নগরীতে গিয়ে চিকিৎসা নিতো হতো। ইউনিয়নে স্বাস্থ্য কেন্দ্রর উদ্বোধনের মধ্যে দিয়ে স্বাস্থ্য সেবা সাধারণ মানুষের দোড় গোড়ায় পৌছে গেলো।
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ও তত্ত্বাবধানে প্রায় ৪ কোটি ৭৭ লক্ষ টাকা ব্যয়ে এই স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করা হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »