মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


নলছিটিতে শাবাব ফাউন্ডেশনের ৩য় লাশ দাফনকাজ
প্রকাশ: ২৬ মে, ২০২০, ১০:৩৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

নলছিটিতে শাবাব ফাউন্ডেশনের ৩য় লাশ দাফনকাজ

নলছিটি সংবাদদাতা : ২৬ মে নলছিটি উপজেলার ৪নং রানাপাশা ইউনিয়নের রানাপাশা গ্রামের আব্দুল মজিদ খানের পুত্র আলহাজ্ব মোঃ মনিরুজ্জামান ওরফে মানিকের লাশ দাফনকাজ সম্পন্নের মধ্য দিয়ে শাবাব ফাউন্ডেশনের ৩য় লাশ দাফনকাজ সম্পন্ন হলো।

ঢাকার জিনজিরার ব্যবসায়ী মানিক হৃদ রোগে আক্রান্ত হয়ে আজ সকালে ঢাকার একটি ক্লিনিকে ইন্তেকাল করেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তার লাশ নলছিটির রানাপাশা গ্রামে এনে দাফন দেয়া হবে এ খবর প্রকাশের পর ওই গ্রামের দাফনকাজ সম্পন্নের সাথে জড়িতরা অস্বীকার করে। এর প্রেক্ষিতে নলছিটি শাবাব ফাউন্ডেশনের ১০ সদস্যদের প্রতিনিধি দল দাফনকাজ সম্পন্ন করেন।

এর আগে ১৭মে নলছিটি পৌরসভার নাঙ্গুলী গ্রামের মৃত্যু তছলিম উদ্দীন খান করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করলে তার লাশ শাবাব ফাউন্ডেশন দাফনকাজ সম্পন্ন করেন। তার আগে সুবিদপুর ইউনিয়নের ভোজপুর গ্রামের নাসির উদ্দীন নামের এক যুবক শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলে এলাকার লোকজন দাফনকাজ সম্পন্ন করতে অস্বীকৃতি জানালে শাবাব ফাউন্ডেশন তার দাফনকাজ সম্পন্ন করেন।

তিনটি দাফনকাজে সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন  সাংবাদিক মুঃ মনিরুজ্জামান মুনির (সাবেক কাউন্সিলর,নলছিটি পৌরসভা)।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »