শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


নলছিটিতে সহকারি কমিশনার ভূমিকে পদোন্নতি ও বদলি জনিত বিদায় সংবর্ধনা
প্রকাশ: ১২ আগস্ট, ২০২১, ৫:৫৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

নলছিটিতে সহকারি কমিশনার ভূমিকে পদোন্নতি ও বদলি জনিত বিদায় সংবর্ধনা

মিলন কান্তি দাস, নলছিটি,ঝালকাঠি:

নলছিটি উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মোহম্মদ সাখাওয়াত হোসেনকে পদোন্নতি ও বদলি জনিত সংবর্ধনা প্রদান করেছে উপজেলা প্রশাসন।
১২ আগস্ট সকালে উপজেলা প্রশাসন’র পক্ষ থেকে তাকে বিদায় সংবর্ধনা প্রদান করেন উপজেলা নির্বহী অফিসার রুম্পা সিকদার।
সকাল ১১টায় উপজেলা নির্বহী অফিসারের কার্যালয়ে এক আবেগঘন পরিবেশে তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সহকারি কমিশনারের উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করার জন্য তিনি ২০২১ সালে সরকারের দেয়া শুদ্ধাচার পুরষ্কারে ভূষিত হয়েছেন। এছাড়া উপজেলা নির্বহী অফিসার রুম্পা সিকদার মাতৃত্বকালীন ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত নির্বহী অফিসার হিসেবে তিনি সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।
৪ এপ্রিল ২০১৯ থেকে ১১ আগস্ট ২০২১ সাল পর্যন্ত দুই বছর সাত মাস তার কর্মকাল নলছিটির ভূমি অফিসে স্মরণীয় হয়ে থাকবে। তিনি তার অফিটটিকে ঘুষ ও দুর্নীতি মুক্ত রাখতে সর্বদা সচেষ্ট ছিলেন। দাদালদের কাছ থেকে আদায় করে বেশ কজন সেবা গ্রহিতাকে তাদের দেয়া টাকা ফেরত দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন।
তার সাথে কথা হলে তিনি বলেন নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের চেষ্টা করেছি। প্রশাসনিক পদে থেকে সকলের মন রক্ষা করা সম্ভব হয় না। কাজের কারনে তার প্রতি কারো ইতিবাচক বা নেতিবাচক মনোভাব থাকতেই পারে। তবে নলছিটির রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক সহ সকল ধরনের মানুষের সার্বিক সহযোগিতা ও ভালোবাসা পেয়েছি তা মনে থাকবে। নলছিটির কথা সব সময়ই মনে থাকবে। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »