● ●


নলছিটির সুবিদপুর ইউনিয়নে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২২, ২:০১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

নলছিটির সুবিদপুর ইউনিয়নে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

স্টাফ রিপোর্টার : নলছিটির সুবিদপুর ইউনিয়নে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত। শুক্রবার বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে দিনের শুভ সূচনা হয়।

নলছিটির সুবিদপুর ইউনিয়নে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান সিকদারসহ বিভিন্ন সামাজিক, সাংষ্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান।

বিজি ইউনিয়ন একাডেমি বাহাদুরপুর হাই স্কুল মাঠে আয়োজিত আলোচনায় বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান শিকদার। এছাড়া স্কুল শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ স্কুল ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান শিকদার বলেন,

মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এখনো অনেক বধ্যভূমি রয়েছে তা সংরক্ষিত নয়। সেসব বধ্যভুমির শহীদদের সঠিক তথ্য নতুন প্রজন্ম জানতে চায়। নতুন প্রজন্ম অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়বে সেই প্রত্যাশা করি। তিনি বলেন আমি সুবিদপুর ইউনিয়নকে দুর্নীতি মুক্ত ইউনিয়ন গড়েছিলাম। আজ আমি নেই। আবারও দুর্নীতি শুরু হয়েছে। তিনি বলেন দুর্নীতি অনিয়ম মেনে নেয়া হবেনা।

মান্নান শিকদার বলেন,জাতির পিতার স্বপ্নে সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারন ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে এগিয়ে যেতে হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »