সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


নলছিটি বিএনপির সভাপতিসহ ২ নেতা কারাগারে
প্রকাশ: ২৫ জানুয়ারি, ২০২৩, ১২:৩১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

নলছিটি বিএনপির সভাপতিসহ ২ নেতা কারাগারে

ঝালকাঠির নলছিটিতে বিস্ফোরক আইনের মামলায় উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল ও পৌর বিএনপির সাংগঠনিক সমম্পাদক রফিকুল ইসলাম রবিনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। এছাড়া মামলার অন্য অভিযুক্ত ২৭ জন বিএনপি নেতাকর্মীর জামিন মঞ্জুর করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ওয়ালিউল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি আব্দুল মান্নান রসুল। আসামি পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, মাহেব হোসেন, আক্কাস সিকদার, মিজানুর রহমান মুবিন, ফয়সাল খান ও তরিকুল ইসলাম।

মামলার বিবরণে জানা গেছে, গত বছরের ২ ডিসেম্বর রাতে নলছিটি শহরের ফেরিঘাট সংলগ্ন বাইতুল্লাহ জামে মসজিদ এলকায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা গোপন বৈঠক করছিল। খবর পেয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘটনাস্থলে গেলে তাদের লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটান বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনায় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুয়েল খান বাদী হয়ে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলালসহ ২৯ জনকে অভিযুক্ত করে বিস্ফোরক আইনে একটি মামলা করেন। আসামিরা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নেন। তারা মঙ্গলবার ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক তাদের মধ্যে দুইজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এছাড়া বাকি অভিযুক্ত ২৭ জনকে জামিন দেওয়া হয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »