শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


নাজিরপুরে ভাসমান সবজির বাজার
প্রকাশ: ৮ জানুয়ারি, ২০২৩, ১:০১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

নাজিরপুরে ভাসমান সবজির বাজার

নাজিরপুর (পিরোজপুর) সংবাদদাতা

পিরোজপুরের নাজিরপুরে বৈটাকাটা বেলুয়া নদীর বুকে জমে উঠেছে ভাসমান সবজি বাজার। জেলা শহর থেকে ৪৩ কি. মি. উত্তরদিকে এ ভাসমান সবজি বাজার অবস্থিত।

কৃষি প্রধান এ উপজেলায় বেশিরভাগ কৃষিপণ্য এ অঞ্চলে উৎপাদন হয়ে থাকে। ভাসমান বাজারটি বহুল প্রচারিত হওয়ায় দেশের চিতলমারী, মোড়েলগঞ্জ, বাগেরহাটসহ অন্যান্য জেলার কৃষকেরা তাদের উৎপাদিত কৃষিপণ্য এ বাজারে নিয়ে এসে পাইকারি বিক্রয় করেন। বর্তমানে সপ্তাহে শনি ও মঙ্গলবার এ ভাসমান বাজারে বরবটি, কুমড়ো, পুঁইশাক, করল্লা, পটল, কাঁচকলা, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, লাউ, শালগম, সবজি চারাসহ বিভিন্ন কৃষি পণ্যে ব্যাপক সমারোহ ঘটে। এ বাজার থেকে ক্ষুদ্র ব্যবসায়ীরা কৃষি পণ্য ক্রয় করে বিভিন্ন বাজারে বিক্রয় করে। কৃষকেরা কাক ডাকা ভোর থেকে ডিঙ্গি নৌকায় কৃষি পণ্যের পরশা সাজিয়ে আসতে শুরু করে এবং ক্রেতারা ও বাজারে আসতে থাকে ভোর থেকে ফলে শীতের সকালেই শীতকালীন আগাম সবজিতে দৃষ্টি নন্দন হয়ে ওঠে বাজারটি। নদীর মধ্যে প্রতিটি সবজি ভরা নৌকাই যেন মনে হয় একটি দোকান ঘর। বাজারের দিনে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার লোকজন দৃষ্টি নন্দন এ ভাসমান বাজার দেখতে আসে।

হাটে আসা বেশ কয়েকজন কৃষকের সঙ্গে কথা হলে তারা জানান, রাস্তাঘাট অনুন্নত থাকায় এবং শীতকালে খাল, নদী কচুরিপানায় আটকে পড়লে আমরা সময়মতো সবজি নিয়ে হাটে যেতে পারি না। ফলে অনেক সময় আমাদের উৎপাদিত সবজি নষ্ট হয়। এ সময় তারা সবজি সংরক্ষণের জন্য একটি কোল্ড স্টোরেজ স্থাপনের দাবি জানান।

বৈঠকাটা বাজার কমিটির সাধারণ সম্পাদক মাসুদ রানা তালুকদার বলেন, বাজারটি একশো বছরের পুরনো। এ বাজারে বিভিন্ন জেলা থেকে কাঁচামাল ট্রলারযোগে আসে আবার ভোলা, পাথরঘাটা, বামনা জেলা থেকে পাইকার এসে মালামাল কিনে নিয়ে যায়।

এ বিষয় উপজেলা কৃষি অফিসার ইশরাতুনেচ্ছা এশা বলেন, নাজিরপুরের বৈঠাকাটা নদীর বুকে ভাসমান বাজারটি একটি বৃহত্তম ঐতিহ্যবাহী পাইকারি সবজি বাজার। আমাদের একটি পাইলট প্রকল্প জমা দেওয়া রয়েছে, সেখানে কোল্ড স্টোরেজের দাবি উত্থাপন করা রয়েছে। পাইলট প্রকল্পটি পাশ হলে পরবর্তী অর্থবছরে কোল্ড স্টোরেজ স্থাপন হয়ে যাবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »