শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


নাজিরপুরে শিশুর লাশ উদ্ধার, সৎ মা আটক
প্রকাশ: ৬ জানুয়ারি, ২০২৩, ৯:৩৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

নাজিরপুরে শিশুর লাশ উদ্ধার, সৎ মা আটক

নাজিরপুর (পিরোজপুর) সংবাদদাতা

পিরোজপুরের নাজিরপুরে মাটিভাংগা কলেজ মোড় এলাকা থেকে বৃহস্পতিবার (৫ জানুয়রি) রাতে সাত বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে নাজিরপুর থানা পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মৃতের সৎ মাকে আটক করে পুলিশ।

মৃত আরিফা উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের আবুবক্করের মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের ক্লাস ওয়ানের ছাত্রী। 

আটক আয়েশা (২২) মৃতের সৎ মা আয়েশা আবুবক্করের চতুর্থ স্ত্রী। 

এবিষয়ে মৃত আরিফার দাদী মাহিনুর বেগম জানান, দুই বছর আগে আরিফার মায়ের (কুলসুম বেগম) সঙ্গে আমার ছেলে আবুবক্করের বিবাহ বিচ্ছেদ হয়, এরপর থেকেই আরিফা আমার কাছে থেকে পড়াশুনা করছে। বৃহস্পতিবার তার বাবা আমাকে ফোন দিয়ে আরিফাকে তার বাড়িতে পাঠাতে বললে আমি ওকে পাঠিয়ে দেই। বিকেল রিফার বাবা বাড়িতে গিয়ে তাকে দেখতে না পেয়ে আমার কাছে আসে। এরপর অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যায় খালের পাড়ে আরিফার লাশ পড়ে থাকতে দেখি। স্থানীয় লোকজন থানায় খবর দিলে মাটিভাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মরত উপ-পুলিশ পরিদর্শক মো. দেলোয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

এবিষয়ে স্থানীয় ১নং ওয়ার্ড ইউপি সদস্য মো. লিপু শরীফ বলেন, আরিফার লাশ উদ্ধারের সময় তার সৎ মা নিজেই হত্যার বিষয় স্বীকার করে বলেন-আমি তাকে কম্বলচাপা দিয়ে মেরে ফেলেছি।

নাজিরপুর থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করি এবং মৃতের সৎ মা আয়েশাকে আটক করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করছি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং মামলা প্রস্তুতি চলছে। 




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »