বুধবার ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


নাটক নিয়েই ব্যস্ত তানজিন তিশা
প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২২, ৬:৩৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

নাটক নিয়েই ব্যস্ত তানজিন তিশা

কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল সিনেমায় নাম লেখাচ্ছেন নাটকের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। বলা হয়েছিল চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করার জন্য তাকে প্রস্তাব দেওয়া হয়েছে। তবে প্রকাশের কয়েকদিনের মধ্যেই সেই গুঞ্জন আবার মিলিয়ে যায়।

কারণ, এ বিষয়ে তানজিন তিশা কিছুই বলেননি। এটুকু জানিয়েছেন, সিনেমায় অভিনয়ের জন্য তার কাছে প্রস্তাব প্রায়ই আসে। তবে তার জন্য তিনি প্রস্তুত নন বা গল্প, চরিত্র পছন্দ না হওয়ায় সেসব প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। এদিকে সিনেমায় কাজ করা না হলেও বর্তমানে নাটকে অভিনয় নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন এ অভিনেত্রী। শুরু করেছেন আগামী রোজার ঈদের জন্য নির্মিতব্য নাটকের শুটিং।

সম্প্রতি এ অভিনেত্রী দুটি একক নাটকের শুটিং শেষ করেছেন। নাটক দুটি হচ্ছে মাহমুদ মাহিন পরিচালিত ‘প্রেম অল্প স্বল্প’ ও মহিদুল মহিম পরিচালিত ‘কঞ্জুস’। দুটি নাটকেই তানজিন তিশার বিপরীতে অভিনয় করেছেন এ সময়ের প্রতিশ্রুতিশীল অভিনেতা মুশফিক আর ফারহান। নতুন নাটক প্রসঙ্গে তানজিন তিশা বলেন, ‘যে দুটি নাটকে অভিনয় করেছি তার গল্প দারুণ। নাটকে কিছু মেসেজ রয়েছে। আমার চরিত্রেও ভিন্নতা আছে। শুটিংয়ের সময় বেশ উপভোগ করেছি। আশা করি দর্শকদের ভালো লাগবে।’ এ ছাড়া শিগ্গির নতুন কয়েকটি নাটকের শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন তিনি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »