সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


নিখোঁজের ৩ দিন পর হাতেম আলী কলেজছাত্রের লাশ উদ্ধার
প্রকাশ: ৬ জুন, ২০২০, ৩:৪৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

নিখোঁজের ৩ দিন পর হাতেম আলী কলেজছাত্রের লাশ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরের বিষখালি নদীতে পড়ে নিখোঁজের ৩ দিন পর রাকিব হাওলাদার নামে এক কলেজ ছাত্রে লাশ উদ্ধার করেছে স্বজনরা।শনিবার সকালে উপজেলার চল্লিশ কাহনিয়া ল ঘাট সংলগ্ন দক্ষিন পাশের বিষখালি নদীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। এর আগে ৩ জুন রাত সোয়া ৮ টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বাদুরতলা বাজার এলাকার ল ঘাটের পল্টুন এলাকা থেকে বিষখালি নদীতে পড়ে নিখোজ হন রাকিব।উপজেলার পুখরিজানা গ্রামের রাজমিস্ত্রি আব্দুর রাজ্জাক হাওলাদারের ছেলে রাকিব বরিশাল হাতেম আলী কলেজে অনার্স ৩য় বর্ষের ছাত্র। প্রত্যক্ষদর্শী মতিউর রহমান মতি জানান, ঘটনার সময় নদীতে নোঙর করা একটি বলগেটে উঠে গরমের কারণে বন্ধুদের নিয়ে আড্ডা তারা।এ সময় হঠাৎ প্রচন্ড ঢেউ এসে বালু ভর্তি বলগেটটি তলিয়ে যাওয়ার উপক্রম দেখা দিলে তাড়াহুড়ো করে বলগেট থেকে লাফিয়ে পল্টুনে উঠার সময় অন্যরা উফতে পারলেও নদীতে পড়ে যায় রাকিব। এ সময় পল্টুনের সাথে আঘাত লেগে পানিতে তলিয়ে যায় রাকিব।এসময় হাত জাগিয়ে বাচার আকুতি করলেও স্থানীয়রা তাকে উদ্ধারে এগিয়ে যাওয়ার আগেই পানির ঢেউয়ের পানির নিচে তলিয়ে গিয়ে নিখোজ হয়। পরের দিন সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দলও কয়েক ঘন্টা খুজে ব্যর্থ হয়। কিন্তু শুরু থেকেই স্বজন, জেলে ও স্থানীয়রা নৌকা, ট্রলারে করে খোজা শুরু করে।লাশ উদ্ধারের পর তার শরীরে আঘাতের দাগ রয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে পচন ধরেছে বলে জানায় স্বজনরা। রাজাপুর থানার ওসি জাহিদ হোসেন জানান, তার লাশ উদ্ধার করা হয়েছে। পরিবার আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »