নিখোঁজ আবু ত্বহার সন্ধানে প্রধানমন্ত্রীর সহায়তা চেয়ে স্ত্রীর চিঠি
প্রকাশ: ১৫ জুন, ২০২১, ১০:১৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

নিখোঁজ আবু ত্বহার সন্ধানে প্রধানমন্ত্রীর সহায়তা চেয়ে স্ত্রীর চিঠি

সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় ইসলামি বক্তা আবু ত্বহার মুহাম্মদ আদনান গত বৃহস্পতিবার দিবাগত রাত থেকে নিখোঁজ রয়েছেন। তার সঙ্গে গাড়িচালকসহ অপর দুই সঙ্গীর হদিসও মিলছে না। নিখোঁজ হওয়ার পর থেকে তাদের সবার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সহায়তা চেয়ে একটি চিঠি লিখেছেন আবু ত্বহার স্ত্রী সাবিকুন্নাহার।

সাবিকুন্নাহার সোমবার রাতে গনমাধ্যমকে জানান, ‘এখন পর্যন্ত আমার স্বামী এবং তার দুই সঙ্গী ও গাড়িচালকের কোনো খোঁজ পাইনি। আমরা কোনো জিডিও করতে পারিনি।’

No description available.

তিনি বলেন, ‘এর আগে পল্লবী থানায় গেলে, থানা থেকে জানায় তার সর্বশেষ অবস্থান ছিল রংপুর। তারা আমাকে রংপুর গিয়ে জিডি করতে বলে।’

এ অবস্থায় আবু ত্বহা মোহাম্মদ আদনান, তার দুই সঙ্গী ও গাড়ি চালকের জীবন রক্ষার্থে প্রধানমন্ত্রীর সহায়তা চেয়ে সাবিকুন্নাহার একটি চিঠি দিয়েছেন। চিঠিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেটে জমা নেওয়া হয়েছে।।

No description available.

গত ৮ জুন রংপুর থেকে ঢাকা ফেরার সময় দুই সঙ্গী ও গাড়িচালকসহ আবু ত্বহা নিখোঁজ হন উল্লেখ করে চিঠিতে তিনি বলেন, ‘তাদের ব্যবহৃত গাড়ি কোথাও পাওয়া যাচ্ছে না। গত চার দিন ধরে খোঁজাখুঁজি করেও কোথাও পাওয়া যায়নি। দারুস সালাম ও পল্লবী থানায় গিয়ে কোনো আইনি সাহায্য পাইনি।’

চিঠিতে বলা হয়েছে, ‘আমরা অত্যন্ত উদ্বিগ্ন। কারও সহযোগিতা না পেয়ে আপনার বরাবর শেষ আশ্রয় প্রার্থনা করছি।’

আবু ত্বহা কোনো অপরাধ করে থাকলে, তাকে আইনের কাছে সোপর্দ করা হোক বলেও চিঠিতে উল্লেখ করেন স্ত্রী সাবিকুন্নাহার।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »