শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


‘নির্মাতা ইচ্ছে করে বাদ দেননি’
প্রকাশ: ২৭ আগস্ট, ২০২২, ১২:২১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

‘নির্মাতা ইচ্ছে করে বাদ দেননি’

বিনোদন ডেস্ক

শুরু থেকেই আলোচনায় রয়েছে শাহরুখ খান, দীপিকা পাডুকোন ও জন আব্রাহামের ‘পাঠান’ সিনেমাটি। এরইমধ্যে সিনেমাটিতে তাদের লুক প্রকাশিত হয়েছে। যা তাদের ভক্তদের দারুণ আকৃষ্ট করেছে। বলা চলে, রীতিমতো প্রশংসা কুড়িয়েছেন এই তারকারা। তবে সিনেমাটির মোশন পোস্টারের এই তারকাকে আলাদা আলাদাভাবে দেখানোও এবার অনেকেই সমালোচনা শুরু করেছেন।

শাহরুখ-দীপিকার মোশন পোস্টার প্রকাশের পর গতকাল জনের পোস্টারটি প্রকাশ করেন নির্মাতা সিদ্ধার্থ আনন্দ। আর এতেই নেতিবাচক আলোচনা শুরু হয়েছে নেটদুনিয়ায়।

অনেকেই বলছেন, শাহরুখের সম্প্রতি দেওয়া এক বিবৃতিতে বয়কটের ভয় পেয়েছেন নির্মাতা। তাই শাহরুখ বা দীপিকাকে পোস্টারে রাখতে চাচ্ছেন না তিনি। আবার অনেকেই বলছেন, এটা নির্মাতার নতুন কোনো চমক হতে পারে। যা দর্শকদের হলে যাওয়ার বিষয়ে আকৃষ্ট করবে।

জানা গেছে, সিনেমাটিতে পজেটিভ চরিত্রে শাহরুখ-দীপিকাকে দেখা গেলেও জন ভিলেন হিসেবে ধরা দেবেন। এছাড়া বিশেষ চমক হিসেবে অতিথি চরিত্রে দেখা দেবেন বলিউড ভাইজান সালমান খান। আর এ কারণেই নির্মাতা তাদের একসঙ্গে পোস্টারে দেখাতে চাচ্ছেন না বলে জানিয়েছেন।

তিনি বলেন, ‘পাঠানের প্রতিটি ঘোষণা মহাকাব্যিক ধাঁধার একটি টুকরো উন্মোচন করার মতো। যা ভক্ত-দর্শকদের কৌতুহলী করবে এবং হলে নিয়ে যাবে।’ বিষয়টি নিয়ে দীপিকা বলেন, ‘পোস্টারে শুধু আমাদের লুক দেখানো হয়েছে। চরিত্র এবং লুকের কিছুটা আভাস হয়তো ভক্তরা আঁচ করতে পারছেন। পাঠান সিনেমায় চমকের কমতি নেই। কিন্তু পুরো বিষয়টি জানতে হলে যেতে হবে। নির্মাতা একসঙ্গে সবাইকে পোস্টারে উপস্থাপন করলে অনেককিছুই খোলাসা হয়ে যেত। এতে সিনেমা দেখার প্রতি আগ্রহ কমে যায়। আমার মনে হয়, নির্মাতা সঠিক পথেই আছেন। তিনি ইচ্ছে করে আমাকে পোস্টার থেকে বাদ দেননি বা বাদ দেওয়ার মতো কোনো কারণও নেই।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »