শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


নীলিমার চিঠি : রীনা পারভীন
প্রকাশ: ৫ মার্চ, ২০২৩, ৮:৩০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

নীলিমার চিঠি : রীনা পারভীন

এক

হলুদ সরষেফুলের ক্ষেতে আঁচল উড়িয়ে মিষ্টিরোদে নদীচরের ঢালে কাত হয়ে দাঁড়িয়ে, নীলাকাশের দিকে তাকিয়ে নাচতে নাচতে হাঁটে নীলিমা। পিছে ফেলেযায় বেণুবন, কদম্ব সারি, আম, জাম, কাঁঠাল, কলা, নিমের সারি। বরইফুলে ভ্রমর বসে দেখে একটুখানি। মেহগনির ফল উপরদিকে লেজ উঁচিয়ে থাকে শানিত অস্ত্রের ধার। সজনেফুল প্রভাতে পড়ে ন্যাতিয়ে রয় মেঠো পথটায়। গ্রামের রাখাল বালক গরুনিয়ে ঘরে ফেরে হরষে তুলে গান:
সোনা ঝরা বাংলা আমার
দেবনা দেবনা শত্রুর হাতে ছেড়ে
যতক্ষণ আছে একবিন্দু রক্ত এ দেহে।
সময়টা ১৯৭১ ২৬শে মার্চ। দশম শ্রেণির ছাত্রী নীলিমা। বাবা রসুলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ১৯৬২ সালে প্রতিষ্ঠিত এই স্কুলে অনেক নাম যষ, খ্যাতি ছড়িয়ে পড়েছে ইতোমধ্যে। বাবা প্রায় বিশ বছর ধরে এই স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্বে। বাবার হাতে পাশ করে গিয়েছেন অনেক ছাত্র দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবস্থানে আছেন। এর আগে বাবা প্রাইমারী স্কুলে চাকুরী করতেন। তখন বাবা বিয়ে করেননি।
–বাবার মুখে শুনেছি,
— আমার দাদু বলতেন,
— লতিফ তোকে এতো কষ্ট করে লেখা – পড়া শেখালাম তুই নিজের গ্রামের উচ্চ বিদ্যালয়ে চাকুরী করবি।
কিন্তু ম্যানেজিং কমেটির সভাপতি ভূঁইয়া সাহেবের মেয়েকে আমি ভালোবাসতাম বলে,
— আমি যতোবার ইন্টার্ভিউ দিয়েছি ততবার ফেল করেছি।
— জিজ্ঞাসা করলাম বাবা কেন?
— আমি ভালো স্কুলে চাকুরী করলে হয়তো কোহিনুর ভূঁইয়া সাহেবের নিকট আমার কথা বলবে! আর একটি কারন ছিল আমরা শিক্ষায় ও বংশমর্যাদায় তাদের সমতুল্য ছিলামনা।
— যখন কোহিনুরের বিয়ে হয়ে গেল তখন আমার রসুলপুর উচ্চ বিদ্যালয়ে চাকুরী হল।
— কিন্তু তখন তোমার দাদু বেঁচে নেই।
— তোমার দাদুর খুব ইচ্ছে ছিল আমি রসুলপুর উচ্চ বিদ্যালয়ে চাকুরী করি। হেরিক্যানের আলোতে বাবা, মেয়ের কথোপকথনের প্রতিধ্বনি হয়ে চোখে, মুখে প্রতিফলিত হলো পুনঃ পুনঃ।

এমন সময়ে আসছালামু ওয়ালাইকুম স্যার।
ওয়ালাইকুম আসছালাম। কোয়েল তুমি কবে আসলে গ্রামে?
— স্যার, শুনেছেন তো ঢাকার অবস্থা ভালো না। আজই এলাম।
— স্যার, রেডিওটা অন করেন খবর শুনি।
— কোয়েল বাবার খুব প্রিয় ছাত্র।
— ম্যাট্রিক ও ইন্টারমিডিয়েট পাশ করেছে লেটার মার্কস নিয়ে। কোয়েলদের আর্থিক অসচ্ছলতা জন্য বাবা টিউশনিতে কখনো ওর নিকট থেকে টাকা নিতেন না। তবে উনার চাচাদের আর্থিক সচ্ছলতা বেশ ভলো থাকার জন্য উনার চাল – চলনে বুঝা যেতনা।
— পদবিতে কোয়েলরা চোকদার গোষ্ঠী
— বাবা আর কোয়েল খবর শুনার জন্য বেশ উদ্বিগ্ন! আমিও পাশে আছি। আমার চোখের দিকে তাকিয়ে বললো,
— নীলিমা তুমি এবার ম্যাট্রিক দিবে?
— জ্বি ভাইয়া।
স্যার, অনেক চেষ্টা করে বাংলাদেশ সংবাদ সংস্থা ( বাসস) ধরলেন রেডিওটা এদিক ওদিক ঘুরিয়ে। তারপর বাহিরে গিয়ে চেয়ারের উপর দাড়িয়ে রেডিও এন্ট্রিনা টেনে দু’জনে খবর শুনলেন।
— ১৯৭১ সালের ২৫শে মার্চ দিবাগত রাতে গণহত্যা চালিয়ে বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করার জন্য পাকিস্তানের সামরিক বাহিনী যে সশস্ত্র অভিযান পরিচালনা করে, তারই নাম অপারেশন সার্চলাইট। এই অভিযানের নির্দশনামা তৈরি করে পাকিস্তানের দুই সামরিক কর্মকর্তা মেজর জেনারেল খাদিম হোসেন রাজা ও মেজর জেনারেল রাওফরমান আলি। ২৫শে মার্চ রাত বাঙালি জাতির জীবনে এক ভয়াল বিভীষিকাময় রাত। ( ২৫শে মার্চ রাত গণহত্যা দিবস হিসেবে পালিত হয় বাঙালির জীবনে।)
চলবে-
ধানসিড়ি
০৩/০৩/২৩




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »