সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


নেই সীমানা প্রাচীর, অরক্ষিত নলছিটির কেন্দ্রীয় শহীদ মিনার
প্রকাশ: ১৬ জানুয়ারি, ২০২৩, ১:১২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

নেই সীমানা প্রাচীর, অরক্ষিত নলছিটির কেন্দ্রীয় শহীদ মিনার

ঝালকাঠি প্রতিনিধি

সীমানা প্রাচীর না থাকায় অরক্ষিত হয়ে পড়েছে নলছিটি উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারটি। পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এ শহীদ মিনারের চারপাশ দখলদারদের দখলে চলে যাচ্ছে। যে কারণে আশপাশের পরিবেশও নোংরা হচ্ছে।

প্রতিবছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আসলে একটু ধোয়া-মোছা আর রং করার মাঝেই সীমাবদ্ধ থাকে এর দেখভাল কাজ। তখন একদিনের জন্য সম্মান দেখানো হলেও বছরের বাকি সময় আর কেউ খবর রাখেন না শহীদ মিনারের।

সরেজমিনে দেখা যায়, নলছিটির কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন মাঠের একাংশে অটোরিকশার স্ট্যান্ড করা হয়েছে। যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে পার্কিং করে রাখা হয়েছে বিভিন্ন যানবাহন।

স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এখানে শুধু অটোস্ট্যান্ড আর গাড়ি পার্কিং নয়, রাতের বেলা মাদকসেবীদের আড্ডাও জমে। এরা প্রভাবশালীদের আর্শীবাদপুষ্ট হওয়ায় কেউ কিছু বলার সাহসও করে না।

শহীদ মিনারে সীমানা প্রাচীর থাকলে এই সমস্যার সমাধান হবে বলে তিনি মত প্রকাশ করেন।

স্থানীয় শিক্ষক ও সাংস্কৃতিক কর্মী মিলন কান্তি দাস বলেন, শহীদ মিনার হলো আমাদের ইতিহাস ও ঐহিত্যের প্রতীক। তাই জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান রক্ষার্থে এর যথাযথ রক্ষণাবেক্ষণ ও সৌন্দর্যবর্ধন প্রয়োজন। এর জন্য যা যা করার যথাযথ কর্তৃপক্ষ সবই করবে বলে আমরা আশা করি।

এ বিষয়ে নলছিটি পৌর মেয়র ওয়াহেদ খান বলেন, শহীদ মিনারের সৌন্দর্যবর্ধন ও সীমানা প্রাচীরের পরিকল্পনা আছে। খুব শিগগির সেখানকার অব্যবস্থাপনা দূর করা হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »