নৌকায় চড়ে ধানের শীষের সমাবেশে ৫ হাজার নেতাকর্মী
প্রকাশ: ৪ নভেম্বর, ২০২২, ৫:৩১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

নৌকায় চড়ে ধানের শীষের সমাবেশে ৫ হাজার নেতাকর্মী

নৌকায় চরে বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশে যাচ্ছেন আমতলী উপজেলার ৫ হাজার নেতাকর্মী। শুক্র ও শনিবার মালিক সমিতি মহাসড়কে তিন চাকার গাড়ি বন্ধের দাবিতে বাস ধর্মঘট আহবান করে।

এতে আমতলী-বরিশাল মহাসড়কে বাস চলাচল বন্ধ হয়ে যায়। উপায় না পেয়ে বিএনপির নেতাকর্মীরা বিকল্প নদী পথে শুক্রবার ভোররাতে নৌকায় চড়ে বরিশালে ধানের শীষের সমাবেশে যোগ দিতে যাচ্ছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলা বিএনপির অন্তত দুই হাজার পাঁচ’শ নেতাকর্মী বরিশাল সম্মেলন স্থানে পৌছেছেন বলে জানান উপজেলা বিএনপির সদস্য সচিব মো. তুহিন মৃধা।

জানা গেছে, শনিবার নভেম্বর বিএনপির বরিশাল বিভাগীয় গণসমাবেশ। আমতলী উপজেলা থেকে অন্তত ৫ হাজার বিএনপির নেতাকর্মী সমাবেশে যোগ দিতে যাচ্ছেন। কিন্তু শুক্র ও শনিবার মালিক সমিতি মহাসড়কে তিন চাকার গাড়ি চলাচল বন্ধে বাস ধর্মঘট আহবান করে। এতে বিপাকে পড়েন উপজেলা বিএনপি নেতাকর্মীরা। পরে তারা সিদ্ধান্ত নেন নদী পথে সম্মেলনে যাওয়ার।

খোঁজ নিয়ে যানা গেছে, উপজেলা বিএনপির উদ্যোগে ৫টি ইঞ্জিন চালিত কার্গো নৌকা ভাড়া করা হয়েছে। ওই নৌকাগুলোতে এক থেকে দের হাজার বিএনপি নেতাকর্মী বরিশাল যাবেন। শুক্রবার ভোররাতে ওই নৌকাগুলো উপজেলার গুলিশাখালী বাজার থেকে নেতাকর্মী নিয়ে ছেড়ে যাবে।

বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলা বিএনপি আহবায়ক মো. জালাল আহম্মেদ ফকির ও সদস্য সচিব মো. তুহিন মৃধার নেতৃত্বে দুই হাজার পাঁচ’শ বিএনপি নেতাকর্মী সম্মেলন স্থলে পৌঁছান। তারা ওই স্থানে অবস্থান করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছেন বলে জানান সাবেক উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক মেহেদী জামান রাকিব ।

আমতলী উপজেলা বিএনপি সদস্য সচিব মো. তুহিন মৃধা বলেন, বিএনপির বিভাগীয় সমাবেশ বাধাগ্রস্থ করতে মালিক সমিতি বাস ধর্মঘট আহবান করেছে। ফলে দুদিন আগেই বাস যোগে সম্মেলন স্থালে এসেছি। তিনি আরো বলেন, অনেক নেতাকর্মী রয়েছেন তারা শুক্রবার ভোররাতে নৌকায় করে সমাবেশে আসবেন। 

আমতলী উপজেলা বিএনপি আহবায়ক মো. জালাল আহম্মেদ ফকির বলেন, কোন বাঁধাই বিএনপি নেতাকর্মীদের দমিয়ে রাখতে পারবে না। সকল বাঁধা উপেক্ষা করে উপজেলা থেকে সড়ক ও নদী পথে অন্তত পাঁচ হাজার নেতাকর্মী সম্মেলনে যোগদান করবে। তিনি আরো বলেন ইতিমধ্যে অন্তত দুই হাজার পাঁচ’শ নেতাকর্মী সম্মেলন স্থানে এসেছেন।

বরগুনা মালিক সমিতির কার্যকরী সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. হাসান মৃধা বলেন, মহাসড়কে তিন চাকার গাড়ি চলাচল বন্ধের দাবীতে দুই দিনের ধর্মঘট আহবান করা হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »